৯৪/৯. অধ্যায়ঃ
لو ‘যদি’ শব্দটি কতটা বৈধ।
وَقَوْلُهُ تَعَالَى: {أَنْ لَوْ كَانَ لَنَا مِنَ الْأَمْرِ شَيْءٌ مَا قُتِلْنَا هَاهُنَا} {لَوْ أَطَاعُونَا مَا قُتِلُوا} {وَلَوْ كُنْتُ أَعْلَمُ الْغَيْبَ لَاسْتَكْثَرْتُ مِنَ الْخَيْرِ} {وَلَوْ رَدُّوا لَعَادُوا لِمَا نُهُوا عَنْهُ} {وَلَوْ أَنَّنَا نَزَّلْنَا إِلَيْهِمُ الْمَلَائِكَةَ} وَفِي قِصَّةِ شُعَيْبٍ {وَلَوْلَا رَهْطُكَ لَرَجَمْنَاكَ} {وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَبِّكَ} {وَلَوْلَا دَفْعُ اللَّهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ} {وَلَوْ شَاءَ رَبُّكَ مَا فَعَلُوهُ} {وَلَوْ شَاءَ اللَّهُ مَا اقْتَتَلُوا} {وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَى آمَنُوا وَاتَّقَوْا} {وَلَوْ أَنَّهُمْ آمَنُوا وَاتَّقَوْا} {وَلَوْ أَنَّهُمْ فَعَلُوا مَا يُوعَظُونَ بِهِআল্লাহর বাণী: আমাদের যদি কোনো ক্ষমতা থাকত তবে আমরা এখানে নিহত হতাম না। (সূরা আলে ‘ইমরান ৩/১৫৪)। যদি তারা আমাদের কথা মানত তবে নিহত হত না। (সূরা আলে ‘ইমরান ৩/১৬৮)। আমি যদি অদৃশ্যের খবর জানতাম তবে আমি প্রভূত কল্যাণ লাভ করতাম। (সূরা আল-আ‘রাফ ৭/১৮৮)। তারা যদি ফিরেও আসে তবু যা করতে তাদেরকে নিষেধ করা হয়েছে তাই করবে। (সূরা আল-আন‘আম ৬/২৮)। যদি আমি তাদের কাছে ফিরিশতা পাঠাতাম...। (সূরা আল-আন‘আম ৬/১১১)। শু‘আইব (আ.)-এর ঘটনায় আছে, যদি তোমার স্বগোত্রীয়রা না থাকত তবে আমি তোমাকে পাথর মেরে হত্যা করতাম। (সূরা হূদ ১১/৯১)। যদি তোমার রবের পূর্ব সিদ্ধান্ত না থাকত। (সূরা ত্ব-হা ২০/১২৯)। আল্লাহ যদি মানব জাতির এক দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন। (সূরা আল-বাকারা ২/২৫১)। তোমার রব যদি ইচ্ছে করতেন তবে তারা তা করত না। (সূরা আল-আন‘আম ৬/১১২)। আল্লাহ যদি ইচ্ছে করতেন তবে তারা যুদ্ধ-বিগ্রহে লিপ্ত হত না। (সূরা আল-বাকারা ২/২৫৩)। যদি জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত। (সূরা আল-আ‘রাফ ৭/৯৬)। যদি তারা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত। (সূরা আল-বাকারা ২/১০৩)। তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছে তারা যদি তা করত। (সূরা আন-নিসা ৪/৬৬)وَقَوْلُهُ تَعَالَى: {لَوْ أَنَّ لِي بِكُمْ قُوَّةًআল্লাহর বাণী: তোমাদের দমন করার ক্ষমতা আমার যদি থাকত! (সূরা হূদ ১১/৮০)"
সহিহ বুখারী : ৭২৪৪
সহিহ বুখারীহাদিস নম্বর ৭২৪৪
أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ حَدَّثَنَا أَبُو الزِّنَادِ عَنْ الأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَوْلاَ الْهِجْرَةُ لَكُنْتُ امْرَأً مِنْ الأَنْصَارِ وَلَوْ سَلَكَ النَّاسُ وَادِيًا وَسَلَكَتْ الأَنْصَارُ وَادِيًا أَوْ شِعْبًا لَسَلَكْتُ وَادِيَ الأَنْصَارِ أَوْ شِعْبَ الأَنْصَارِ.
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন: যদি হিজরত (মহান আল্লাহ কর্তৃক ঘোষিত একটি মর্যাদাপূর্ণ পন্থা) না হত, তাহলে আমি আনসারদের একজন হতাম। আর যদি লোকেরা এক উপত্যকা দিয়ে চলত আর আনসাররা অন্য উপত্যকা দিয়ে কিংবা গিরিপথ দিয়ে চলত, তাহলে আমি আনসারদের উপত্যকা বা গিরিপথ দিয়েই চলতাম।
আধুনিক প্রকাশনী- ৬৭৩৭, ইসলামিক ফাউন্ডেশন- ৬৭৫০
