৯৭/৯. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৭৩৮৯ - জাহমিয়াদের মতের খণ্ডন ও তাওহীদ প্রসঙ্গ

আল্লাহর বাণী: আল্লাহ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। (সূরা আন-নিসা ৪/১)

وَقَالَ الْأَعْمَشُ عَنْ تَمِيمٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ الْحَمْدُ لِلَّهِ الَّذِي وَسِعَ سَمْعُهُ الْأَصْوَاتَ فَأَنْزَلَ اللهُ تَعَالَى عَلَى النَّبِيُّ ﷺ ﴾قَدْ سَمِعَ اللهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا﴿আ‘মাশ, তামীম, ‘উরওয়াহ (রহঃ) থেকে এবং তিনি ‘আয়িশা (রাঃ) হতে বর্ণনা করেন। ‘আয়িশা (রাঃ) বলেছেন, সকল প্রশংসা সেই মহান আল্লাহর, যাঁর শ্রবণশক্তি সকল শব্দকে ঘিরে রেখেছে। অতঃপর আল্লাহ নবী (ﷺ)-এর ওপর নাযিল করেন: “হে রাসূল! আল্লাহ শুনেছেন সেই স্ত্রীলোকের কথা, যে তার স্বামীর বিষয়ে আপনার সঙ্গে বাদানুবাদ করছে।” (সূরা আল-মুজাদালাহ ৫৮/১)

সহীহ বুখারীহাদিস নম্বর ৭৩৮৯

عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي يُونُسُ عَنْ ابْنِ شِهَابٍ حَدَّثَنِي عُرْوَةُ أَنَّ عَائِشَةَ حَدَّثَتْهُ قَالَ النَّبِيُّ ﷺ إِنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلاَم نَادَانِي قَالَ إِنَّ اللهَ قَدْ سَمِعَ قَوْلَ قَوْمِكَ وَمَا رَدُّوا عَلَيْكَ

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেনঃ জিব্‌রীল (আঃ) আমাকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনার কওমের লোকদের কথা শুনেছেন এবং তারা আপনাকে যে জবাব দিয়েছে তাও তিনি শুনেছেন।

[২০৭] এ হাদীসে রাসূলুল্লাহকে (ﷺ) আশ্বাস বাণী শোনানো হয়েছে যে আল্লাহ তাঁকে রাসূল করে পাঠিয়েছেন। কাফিরগণ নবী (ﷺ) -এর সাথে কেমন আচরণ করছে আল্লাহ তা দেখছেন ও শুনছেন। অর্থাৎ এ অবস্থায় যা করার দরকার আল্লাহ তা করবেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন