৯৭/১৩. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৭৪০০ - জাহমিয়াদের মতের খণ্ডন ও তাওহীদ প্রসঙ্গ
আল্লাহ তা‘আলার নামগুলোর সাহায্যে প্রার্থনা করা ও আশ্রয় চাওয়া।
সহীহ বুখারী : ৭৪০০
সহীহ বুখারীহাদিস নম্বর ৭৪০০
حَفْصُ بْنُ عُمَرَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ الأَسْوَدِ بْنِ قَيْسٍ عَنْ جُنْدَبٍ أَنَّهُ شَهِدَ النَّبِيَّ ﷺ يَوْمَ النَّحْرِ صَلَّى ثُمَّ خَطَبَ فَقَالَ مَنْ ذَبَحَ قَبْلَ أَنْ يُصَلِّيَ فَلْيَذْبَحْ مَكَانَهَا أُخْرَى وَمَنْ لَمْ يَذْبَحْ فَلْيَذْبَحْ بِاسْمِ اللهِ
জুন্দব (রাঃ) হতে বর্ণিতঃ
কুরবানীর দিন নবী (ﷺ) 'র কাছে উপস্থিত ছিলেন। নবী (ﷺ) সালাত পড়লেন। অতঃপর খুতবা দিলেন এবং বললেনঃ সালাত পড়ার আগে যে ব্যক্তি কুরবানীর পশু জবেহ করেছে, সে যেন তদস্থলে আরেকটি পশু জবেহ করে। আর যে ব্যক্তি (সালাতের আগে) জবেহ করেনি সে যেন আল্লাহর নামে জবেহ করে।
