৯৭/১৪. অধ্যায়ঃ
আল্লাহর মূল সত্তা, গুণাবলী ও নামসমূহের বর্ণনা।
খুবায়ব (রাঃ) বলেছিলেন, وَذَلِكَ فِي ذَاتِ الْإِلَهِ (এবং ওটি আল্লাহর সত্তার স্বার্থে) আর তিনি মূল সত্তাকে তাঁর নামের সঙ্গে উল্লেখ করেছিলেন।
সহিহ বুখারী : ৭৪০২
সহিহ বুখারীহাদিস নম্বর ৭৪০২
أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ أَخْبَرَنِي عَمْرُو بْنُ أَبِي سُفْيَانَ بْنِ أَسِيدِ بْنِ جَارِيَةَ الثَّقَفِيُّ حَلِيفٌ لِبَنِي زُهْرَةَ وَكَانَ مِنْ أَصْحَابِ أَبِي هُرَيْرَةَ أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ بَعَثَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم عَشَرَةً مِنْهُمْ خُبَيْبٌ الأَنْصَارِيُّ فَأَخْبَرَنِي عُبَيْدُ اللهِ بْنُ عِيَاضٍ أَنَّ ابْنَةَ الْحَارِثِ أَخْبَرَتْهُ أَنَّهُمْ حِينَ اجْتَمَعُوا اسْتَعَارَ مِنْهَا مُوسَى يَسْتَحِدُّ بِهَا فَلَمَّا خَرَجُوا مِنْ الْحَرَمِ لِيَقْتُلُوهُ قَالَ خُبَيْبٌ الأَنْصَارِيُّ وَلَسْتُ أُبَالِي حِينَ أُقْتَلُ مُسْلِمًا عَلَى أَيِّ شِقٍّ كَانَ لِلَّهِ مَصْرَعِي وَذَلِكَ فِي ذَاتِ الإِلَهِ وَإِنْ يَشَأْ يُبَارِكْ عَلَى أَوْصَالِ شِلْوٍ مُمَزَّعِ فَقَتَلَهُ ابْنُ الْحَارِثِ فَأَخْبَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَصْحَابَهُ خَبَرَهُمْ يَوْمَ أُصِيبُوا
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) দশজন সাহাবীর একটি দল পাঠালেন। তাঁদের মধ্যে খুবাইব আনসারী (রাঃ)-ও ছিলেন। বর্ণনাকারী ইমাম জুহরী (রহঃ) বলেন, উবাইদুল্লাহ ইবন আয়াজ আমার কাছে বর্ণনা করেছেন যে, হারিসের কন্যা তাকে জানিয়েছে, যখন খুবাইব (রাঃ)-কে হত্যা করার জন্য তারা সবাই সমবেত হল, তখন খুবাইব (রাঃ) পাক-সাফ হবার জন্য তার থেকে একখানা ক্ষুর চেয়ে নিলেন। আর যখন তারা খুবাইবকে হত্যা করার জন্য হারামের বাইরে নিয়ে গেল, তখন খুবাইব আনসারী (রাঃ) কবিতা পাঠ করে বললেনঃ"মুসলিম হবার কারণেই যখন আমাকে হত্যা করা হচ্ছে, তখন আমার কোন আফসোস নেই।যে পার্শ্বে ঢলে পড়ি না কেন, আল্লাহর জন্যই আমার এ মৃত্যু।একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আমার এ জীবন দান।যদি তিনি চান তবে আমার কর্তিত অঙ্গরাজির প্রতিটি টুকরায় তিনি বরকত দেবেন।"এরপর হারিসের ছেলে তাঁকে শহীদ করল। তাঁদের সে বিপদের খবরটি নবী (ﷺ) তাঁর সাহাবীগণকে সেদিনই জানিয়ে দিয়েছিলেন।
আধুনিক প্রকাশনী- ৬৮৮৬, ইসলামিক ফাউন্ডেশন- ৬৮৯৮
