৯৭/১৬. অধ্যায়ঃ
আল্লাহর বাণী: আল্লাহর চেহারা ছাড়া সব কিছুই ধ্বংসশীল। (সূরা আল-কাসাস ২৮/৮৮)
সহিহ বুখারী : ৭৪০৬
সহিহ বুখারীহাদিস নম্বর ৭৪০৬
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ لَمَّا نَزَلَتْ هَذِهِ الآيَةُ {قُلْ هُوَ الْقَادِرُ عَلَى أَنْ يَبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا مِنْ فَوْقِكُمْ} قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَعُوذُ بِوَجْهِكَ ". فَقَالَ {أَوْ مِنْ تَحْتِ أَرْجُلِكُمْ} فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَعُوذُ بِوَجْهِكَ ". قَالَ {أَوْ يَلْبِسَكُمْ شِيَعًا} فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " هَذَا أَيْسَرُ ".
জাবির ইবনু আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
এ আয়াত যখন অবতীর্ণ হলঃ ‘‘হে নবী আপনি বলে দিন তোমাদের উপর থেকে তোমাদের ওপর শাস্তি পাঠাতে তিনিই সক্ষম’’- (সূরা আনআম ৬/৬৫)। নবী (ﷺ) বললেনঃ হে আল্লাহ! আমি আপনার সত্তার সাহায্যে আশ্রয় চাচ্ছি।আল্লাহ তখন বললেনঃ ‘‘কিংবা তোমাদের পায়ের নিচ হতে; তখন নবী (ﷺ) বললেন, আমি আপনার সত্তার সাহায্যে আশ্রয় চাচ্ছি।আল্লাহ বললেনঃ কিংবা তোমাদেরকে বিভিন্ন দলে ভাগ করে। তখন নবী (ﷺ) বললেনঃ এটি অপেক্ষাকৃত সহজ।
আধুনিক প্রকাশনী- ৬৮৯০, ইসলামিক ফাউন্ডেশন- ৬৯০২
