৯৭/১৭. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৭৪০৮ - জাহমিয়াদের মতের খণ্ডন ও তাওহীদ প্রসঙ্গ
আল্লাহর বাণী: যাতে তুমি আমার তত্ত্বাবধানে প্রতিপালিত হও- (সূরা ত্বহা ২০/৩৯)। আল্লাহ্র বাণী : যা চলত আমার সরাসরি তত্ত্বাবধানে- (সূরাহ আল-ক্বামার ৫৪/১৪)।
সহীহ বুখারী : ৭৪০৮
সহীহ বুখারীহাদিস নম্বর ৭৪০৮
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنَا قَتَادَةُ، قَالَ سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ «مَا بَعَثَ اللَّهُ مِنْ نَبِيٍّ إِلاَّ أَنْذَرَ قَوْمَهُ الأَعْوَرَ الْكَذَّابَ، إِنَّهُ أَعْوَرُ، وَإِنَّ رَبَّكُمْ لَيْسَ بِأَعْوَرَ، مَكْتُوبٌ بَيْنَ عَيْنَيْهِ كَافِرٌ».
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
আনাস ইব্নু মালিক (রাঃ) সূত্রে নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি বলেছেনঃ আল্লাহ্ এমন কোন নবী পাঠাননি যিনি তাঁর জাতিকে কানা মিথ্যুকটির ব্যাপারে সতর্ক করেননি। সে কানা (দাজ্জাল)। আর তোমাদের প্রতিপালক কানা নন। তাঁর দু’চোখের মাঝখানে ‘কাফির’ লেখা থাকবে।
