৯৭/১৯. অধ্যায়ঃ

আল্লাহর বাণী: যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি। (সূরা সোয়াদ ৩৮/৭৫)

সহিহ বুখারীহাদিস নম্বর ৭৪১৪

حَدَّثَنَا مُسَدَّدٌ، سَمِعَ يَحْيَى بْنَ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي مَنْصُورٌ، وَسُلَيْمَانُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّ يَهُودِيًّا، جَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا مُحَمَّدُ إِنَّ اللَّهَ يُمْسِكُ السَّمَوَاتِ عَلَى إِصْبَعٍ وَالأَرَضِينَ عَلَى إِصْبَعٍ، وَالْجِبَالَ عَلَى إِصْبَعٍ، وَالشَّجَرَ عَلَى إِصْبَعٍ، وَالْخَلاَئِقَ عَلَى إِصْبَعٍ، ثُمَّ يَقُولُ أَنَا الْمَلِكُ‏.‏ فَضَحِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ ثُمَّ قَرَأَ ‏{‏وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ‏}‏‏.‏ قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ وَزَادَ فِيهِ فُضَيْلُ بْنُ عِيَاضٍ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَبِيدَةَ عَنْ عَبْدِ اللَّهِ فَضَحِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم تَعَجُّبًا وَتَصْدِيقًا لَهُ‏.‏

আবদুল্লাহ্‌ (রাঃ) হতে বর্ণিতঃ

এক ইহুদি নবী (ﷺ)-এর কাছে এসে বলল, হে মুহাম্মদ! আল্লাহ কেয়ামতের দিনে আসমানগুলোকে এক আঙুলের ওপর, জমিনগুলোকে এক আঙুলের ওপর, পর্বতগুলোকে এক আঙুলের ওপর, গাছগুলোকে এক আঙুলের ওপর এবং বাকী সৃষ্টিকে এক আঙুলের ওপর তুলে বলবেন, বাদশাহ একমাত্র আমিই। এতে রাসূলুল্লাহ (ﷺ) হেসে দিলেন। এমনকি তাঁর মাড়ির দাঁত পর্যন্ত প্রকাশিত হল। তারপর তিনি তিলাওয়াত করলেনঃ তারা আল্লাহ তা’আলার যথোচিত মর্যাদা উপলব্ধি দেয়নি।ইয়াহিয়া ইবনু সাঈদ বলেন, এ বর্ণনায় একটু যোগ করেছেন ফুযাইল ইবনু আইয়াজ... আবিদা (রহঃ) সূত্রে আবদুল্লাহ (রাঃ) থেকে যে, এ কথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) বিস্মিত হয়ে তার সমর্থনে হেসে দিলেন।

আধুনিক প্রকাশনী- ৬৮৯৭, ইসলামিক ফাউন্ডেশন- ৬৯০৯

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন