৯৭/২৮. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৭৪৫৮ - জাহমিয়াদের মতের খণ্ডন ও তাওহীদ প্রসঙ্গ
আল্লাহ তা‘আলার বাণী: আমার প্রেরিত বান্দাদের সম্পর্কে আমার এ কথা আগেই স্থির হয়ে গেছে। (সূরা আস-সাফফাত ৩৭/১৭১)
সহীহ বুখারী : ৭৪৫৮
সহীহ বুখারীহাদিস নম্বর ৭৪৫৮
مُحَمَّدُ بْنُ كَثِيرٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ الأَعْمَشِ عَنْ أَبِي وَائِلٍ عَنْ أَبِي مُوسَى قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ ﷺ فَقَالَ الرَّجُلُ يُقَاتِلُ حَمِيَّةً وَيُقَاتِلُ شَجَاعَةً وَيُقَاتِلُ رِيَاءً فَأَيُّ ذَلِكَ فِي سَبِيلِ اللهِ قَالَ مَنْ قَاتَلَ لِتَكُونَ كَلِمَةُ اللهِ هِيَ الْعُلْيَا فَهُوَ فِي سَبِيلِ اللهِ
আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ
এক লোক নবী (ﷺ) -এর কাছে এসে বলল, কেউ যুদ্ধ করে মর্যাদার জন্য, কেউ বীরত্বের জন্য, কেউ লোক দেখানোর জন্য। এদের কার যুদ্ধটা আল্লাহ্র পথে হচ্ছে? নবী (ﷺ) বললেনঃ যে লোক আল্লাহ্র বাণীকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য যুদ্ধ করে, সেটাই আল্লাহ্র পথে।
