১০/৯১. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৭৪৮ - সূর্যগ্রহণের সালাত ও জান্নাতের দৃশ্য

সালাতে ইমামের দিকে তাকানো।

وَقَالَتْ عَائِشَةُ قَالَ النَّبِيُّ ﷺ فِي صَلَاةِ الْكُسُوفِ فَرَأَيْتُ جَهَنَّمَ يَحْطِمُ بَعْضُهَا بَعْضًا حِينَ رَأَيْتُمُونِي تَأَخَّرْتُ.‘আয়িশা (রাঃ) বলেন, নবী (ﷺ) সালাতে কুসুফ বর্ণনা প্রসঙ্গে বলেছেন, তোমরা যখন আমাকে পিছিয়ে আসতে দেখেছিলে তখন আমি জাহান্নাম দেখেছিলাম; তার এক অংশ অপর অংশকে বিচূর্ণ করছে।"

সূর্যগ্রহণের সালাত: জান্নাতের আঙুর দেখার ঘটনা

সহীহ বুখারীহাদিস নম্বর ৭৪৮

حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، رضى الله عنهما قَالَ خَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ﷺ فَصَلَّى، قَالُوا يَا رَسُولَ اللَّهِ، رَأَيْنَاكَ تَنَاوَلُ شَيْئًا فِي مَقَامِكَ، ثُمَّ رَأَيْنَاكَ تَكَعْكَعْتَ. قَالَ " إِنِّي أُرِيتُ الْجَنَّةَ، فَتَنَاوَلْتُ مِنْهَا عُنْقُودًا، وَلَوْ أَخَذْتُهُ لأَكَلْتُمْ مِنْهُ مَا بَقِيَتِ الدُّنْيَا ".

‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ)-এর যুগে একবার সূর্যগ্রহণ হয়েছিল। তখন তিনি এজন্য সালাত আদায় করেন। সাহাবা-ই-কিরাম (রাঃ) জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্‌র রাসূল! সালাতে দাঁড়ানো অবস্থায় আপনাকে দেখলাম যেন কিছু একটা ধরতে যাচ্ছিলেন, কিন্তু পরে দেখলাম, আবার পিছিয়ে এলেন। তিনি বললেন, আমাকে জান্নাত দেখানো হয় এবং তারই একটি আঙ্গুরের ছড়া নিতে যাচ্ছিলাম। আমি যদি তা নিয়ে আসতাম, তাহলে দুনিয়া স্থায়ী থাকা পর্যন্ত তোমরা তা হতে খেতে পারতে।

সহীহ বুখারী হাদিস ৭৪৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم)-এর যুগে সূর্যগ্রহণের সময়ের একটি ঘটনা এসেছে। সূর্যগ্রহণ হলে তিনি সালাত আদায় করেন। সাহাবীরা লক্ষ্য করেন, সালাতে দাঁড়িয়ে তিনি যেন কিছু ধরতে যাচ্ছেন, আবার পরে পিছিয়ে এলেন। সালাতের পর তাঁরা বিষয়টি জিজ্ঞেস করলে নবী (صلى الله عليه وسلم) বলেন, তাঁকে জান্নাত দেখানো হয়েছিল। তিনি জান্নাতের একটি আঙুরের ছড়া নিতে যাচ্ছিলেন। তিনি আরও বলেন, যদি তা নিয়ে আসতেন, তাহলে দুনিয়া থাকা পর্যন্ত মানুষ তা থেকে খেতে পারত। এই হাদিসের মূল বিষয় হলো সালাতুল কুসুফ এবং জান্নাতের দৃশ্য। এখানে সূর্যগ্রহণকে বিনোদন বা কৌতূহলের বিষয় হিসেবে নয়, বরং সালাতের সময় হিসেবে দেখা হয়েছে। একই সঙ্গে জান্নাতের নিয়ামতের বিশালতা সম্পর্কে সংক্ষিপ্ত ইঙ্গিত পাওয়া যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সূর্যগ্রহণের সময় নবী (صلى الله عليه وسلم) সালাত আদায় করেছেন।
  • সাহাবীরা সালাতের ভেতরের ঘটনাও নবী (صلى الله عليه وسلم)-এর কাছে জানতে চাইতেন।
  • জান্নাতের নিয়ামত মানুষের সাধারণ ধারণার বাইরে—এমন ইঙ্গিত পাওয়া যায়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন