৯৭/৫২. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৭৫৪৬ - জাহমিয়াদের মতের খণ্ডন ও তাওহীদ প্রসঙ্গ
নবী (ﷺ)-এর বাণী: কুরআন সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি জান্নাতে সম্মানিত পূত-পবিত্র কাতিব ফেরেশতাদের সঙ্গে থাকবে। অতএব, তোমাদের (সুললিত) কণ্ঠ দ্বারা কুরআনকে সৌন্দর্যমণ্ডিত কর।
সহীহ বুখারী : ৭৫৪৬
সহীহ বুখারীহাদিস নম্বর ৭৫৪৬
أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا مِسْعَرٌ عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ أُرَاهُ قَالَ سَمِعْتُ الْبَرَاءَ قَالَ سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقْرَأُ فِي الْعِشَاءِ ﴾وَالتِّينِ وَالزَّيْتُونِ﴿ فَمَا سَمِعْتُ أَحَدًا أَحْسَنَ صَوْتًا أَوْ قِرَاءَةً مِنْهُ
বারা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-কে এশার সালাতে সূরা وَالتِّينِ وَالزَّيْتُونِ পড়তে শুনেছি। স্বর কিংবা কিরআতের দিক থেকে তাঁর চেয়ে সুন্দর আমি আর কাউকে দেখিনি।
