৯৭/৫৬. অধ্যায়ঃ
আল্লাহর বাণী: আল্লাহই সৃষ্টি করেছেন তোমাদেরকে আর তোমরা যা তৈরি কর সেগুলোকেও- (সূরা আস-সাফফাত ৩৭/৯৬)। আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে। (সূরা আল-কামার ৫৪/৪৯)।
ছবি নির্মাতাদের বলা হবে, “তোমরা যা তৈরি করেছ, তাতে জীবন দাও।” তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি ছয় দিনে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, অতঃপর আরশে সমুন্নত হয়েছেন। দিনকে তিনি রাতের পর্দা দিয়ে ঢেকে দেন, তারা একে অন্যকে দ্রুতগতিতে অনুসরণ করে এবং সূর্য, চন্দ্র ও তারকারাজি তাঁরই আজ্ঞাবহ। জেনে রেখ, সৃষ্টি তাঁর, হুকুমও তাঁর; মহীয়ান, গরীয়ান আল্লাহ বিশ্বজগতের প্রতিপালক। (সূরা আল-আ‘রাফ ৭/৫৪)।ইবনু ‘উয়াইনাহ (রহ.) বলেন, আল্লাহ সৃষ্টিকে হুকুম থেকে পৃথক করে বর্ণনা করেছেন। কেননা তাঁর বাণী হলো: أَلَا لَهُ الْخَلْقُ وَالْأَمْرُ —জেনে রাখো সৃষ্টি ও হুকুম তাঁরই। নবী (ﷺ) ঈমানকেও ‘আমল’ বলে উল্লেখ করেছেন। আবূ যার (রাঃ) ও আবূ হুরাইরাহ (রাঃ) বর্ণনা করেন, নবী (ﷺ)-কে জিজ্ঞেস করা হলো—কোন আমলটি সর্বোত্তম? তিনি বললেন: “আল্লাহর প্রতি ঈমান আনা ও তাঁর পথে জিহাদ করা।” মহান আল্লাহ বলেন: جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ এটা তাদের কাজেরই প্রতিদান। ‘আবদুল ক্বায়সের প্রতিনিধি দল নবী (ﷺ)-এর কাছে এসে বললেন, আমাদের কিছু সংক্ষিপ্ত বিষয়ের নির্দেশ দিন, যেগুলো মেনে চললে আমরা জান্নাতে প্রবেশ করতে পারব। তিনি তাদের আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের রিসালাতের সাক্ষ্য প্রদান, সলাত কায়িম করা এবং যাকাত আদায়ের হুকুম দিলেন। এসবকেই তিনি আমলরূপে উল্লেখ করেছেন।
সহিহ বুখারী : ৭৫৫৮
সহিহ বুখারীহাদিস নম্বর ৭৫৫৮
أَبُو النُّعْمَانِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِنَّ أَصْحَابَ هَذِهِ الصُّوَرِ يُعَذَّبُونَ يَوْمَ الْقِيَامَةِ وَيُقَالُ لَهُمْ أَحْيُوا مَا خَلَقْتُمْ
ইবনু ‘উমর (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন: এসব ছবি নির্মাতাদেরকে কেয়ামতের দিন শাস্তি দেয়া হবে। তাদেরকে বলা হবে, যা তোমরা সৃষ্টি করেছ, তাকে জীবিত কর।
আধুনিক প্রকাশনী- ৭০৩৭, ইসলামিক ফাউন্ডেশন- ৭০৪৮
