১০/১৫৪. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৮৪০ - ঘরে সালাতের স্থান নির্ধারণ
যারা ইমামের সালামের জবাব দেয়া দরকার মনে করেন না এবং সালাতের সালামকেই যথেষ্ট মনে করেন।
ঘরে সালাতের স্থান: ইতবান (রাঃ)-এর অনুরোধ ও নবীজির সালাত
সহীহ বুখারী : ৮৪০
সহীহ বুখারীহাদিস নম্বর ৮৪০
قَالَ سَمِعْتُ عِتْبَانَ بْنَ مَالِكٍ الأَنْصَارِيَّ، ثُمَّ أَحَدَ بَنِي سَالِمٍ قَالَ كُنْتُ أُصَلِّي لِقَوْمِي بَنِي سَالِمٍ، فَأَتَيْتُ النَّبِيَّ ﷺ فَقُلْتُ إِنِّي أَنْكَرْتُ بَصَرِي، وَإِنَّ السُّيُولَ تَحُولُ بَيْنِي وَبَيْنَ مَسْجِدِ قَوْمِي، فَلَوَدِدْتُ أَنَّكَ جِئْتَ فَصَلَّيْتَ فِي بَيْتِي مَكَانًا، حَتَّى أَتَّخِذَهُ مَسْجِدًا فَقَالَ " أَفْعَلُ إِنْ شَاءَ اللَّهُ ".فَغَدَا عَلَىَّ رَسُولُ اللَّهِ ﷺ وَأَبُو بَكْرٍ مَعَهُ بَعْدَ مَا اشْتَدَّ النَّهَارُ، فَاسْتَأْذَنَ النَّبِيُّ ﷺ فَأَذِنْتُ لَهُ، فَلَمْ يَجْلِسْ حَتَّى قَالَ " أَيْنَ تُحِبُّ أَنْ أُصَلِّيَ مِنْ بَيْتِكَ ". فَأَشَارَ إِلَيْهِ مِنَ الْمَكَانِ الَّذِي أَحَبَّ أَنْ يُصَلِّيَ فِيهِ، فَقَامَ فَصَفَفْنَا خَلْفَهُ ثُمَّ سَلَّمَ، وَسَلَّمْنَا حِينَ سَلَّمَ.
মাহমূদ ইব্নূ রাবী‘ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেছেন, আমি ‘ইতবান ইব্নু মালিক আনসারী (রাঃ) যিনি বনূ সালিম গোত্রের একজন, তাঁকে বলতে শুনেছি, আমি আমার কাওম বনূ সালিমের সালাতে ইমামতি করতাম। আমি নবী (ﷺ)–এর নিকট গিয়ে বললাম, আমার দৃষ্টি ক্ষীণ হয়ে গেছে এবং আমার বাড়ি হতে আমার কাওমের মসজিদ পর্যন্ত পানি বাধা হয়ে দাঁড়িয়েছে। আমার একান্ত ইচ্ছা আপনি আমার বাড়িতে এসে এক জায়গায় সালাত আদায় করবেন যেটা আমি সালাত আদায় করার জন্য নির্দিষ্ট করে নিব। নবী (ﷺ) বললেনঃ ইন্শা আল্লাহ্, আমি তা করব।পরদিন রোদের তেজ বৃদ্ধি পেলে আল্লাহর রাসূল (ﷺ) এবং আবূ বকর (রাঃ) আমার বাড়িতে এলেন। নবী (ﷺ) প্রবেশের অনুমতি চাইলে আমি তাঁকে দিলাম। তিনি না বসেই বললেনঃ তোমার ঘরের কোন্ স্থানে তুমি আমার সালাত আদায় পছন্দ কর? তিনি পছন্দ মত একটি স্থান নবী (ﷺ)–কে সালাত আদায়ের জন্য ইঙ্গিত করে দেখালেন। অতঃপর তিনি দাঁড়ালেন আমরাও তাঁর পিছনে কাতারে দাঁড়ালাম। অবশেষে তিনি সালাম ফিরালেন, আমরাও তাঁর সালামের সময় সালাম ফিরালাম।
সহীহ বুখারী হাদিস ৮৪০-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইতবান ইবন মালিক আনসারী (রাঃ)-এর ঘটনা এসেছে। তিনি নবী (صلى الله عليه وسلم)-কে জানান, তাঁর দৃষ্টি দুর্বল হয়ে গেছে এবং তাঁর বাড়ি থেকে কওমের মসজিদে যাওয়ার পথে পানি বাধা হয়ে দাঁড়ায়। তাই তিনি চান, নবী (صلى الله عليه وسلم) তাঁর ঘরে এসে কোনো স্থানে সালাত আদায় করুন, যাতে সেটি তিনি সালাতের জায়গা হিসেবে নির্দিষ্ট করতে পারেন। নবী (صلى الله عليه وسلم) বলেন, ইনশাআল্লাহ তিনি করবেন। পরদিন তিনি আবু বকর (রাঃ)-কে সঙ্গে নিয়ে আসেন, ঘরে ঢোকার আগে অনুমতি চান এবং বসার আগে জিজ্ঞেস করেন কোথায় সালাত আদায় করতে পছন্দ করা হয়। এরপর তিনি সালাত আদায় করেন, লোকেরা তাঁর পিছনে কাতার বাঁধে এবং তিনি সালাম ফিরালে তারাও সালাম ফিরায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দৃষ্টি দুর্বলতা ও পথের বাধা থাকলে সমস্যাটি জানানো হয়েছিল।
- নবী (صلى الله عليه وسلم) ঘরে প্রবেশের আগে অনুমতি চেয়েছেন।
- ঘরের নির্দিষ্ট স্থানে সালাত আদায়ের ঘটনা এসেছে।
- লোকেরা নবী (صلى الله عليه وسلم)-এর পিছনে কাতার বেঁধে সালাত আদায় করেছে।
