১০/১৬১. অধ্যায়ঃ
শিশুদের ওযু করা, কখন তাদের উপর গোসল ও পবিত্রতা অর্জন আবশ্যক হয় এবং সালাতের জামাআতে, দুই ঈদে এবং জানাজায় তাদের উপস্থিতি এবং কাতারবন্দী হওয়া।
সহিহ বুখারী : ৮৫৭
সহিহ বুখারীহাদিস নম্বর ৮৫৭
حَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنِي غُنْدَرٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ سُلَيْمَانَ الشَّيْبَانِيَّ، قَالَ سَمِعْتُ الشَّعْبِيَّ، قَالَ أَخْبَرَنِي مَنْ، مَرَّ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم عَلَى قَبْرٍ مَنْبُوذٍ، فَأَمَّهُمْ وَصَفُّوا عَلَيْهِ. فَقُلْتُ يَا أَبَا عَمْرٍو مَنْ حَدَّثَكَ فَقَالَ ابْنُ عَبَّاسٍ.
শা'বী (রহঃ) হতে বর্ণিতঃ
এমন এক ব্যক্তি আমাকে খবর দিয়েছেন, যিনি নবী (ﷺ)-এর সঙ্গে একটি পৃথক কবরের নিকট গেলেন। নবী (ﷺ) সেখানে লোকদের ইমামত করেন। লোকজন কাতারবন্দী হয়ে তাঁর পিছনে দাঁড়িয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, হে আবু আমর! কে আপনাকে এ হাদীস বর্ণনা করেছেন? তিনি বললেন, ইবন আব্বাস (রাঃ)।
