১০/১৬০. অধ্যায়ঃ
কাঁচা রসুন, পেঁয়াজ ও দুর্গন্ধযুক্ত মসলা বা তরকারি।
وَقَوْلِ النَّبِيِّ ﷺ مَنْ أَكَلَ الثُّومَ أَوِ الْبَصَلَ مِنَ الْجُوعِ أَوْ غَيْرِهِ فَلَا يَقْرَبَنَّ مَسْجِدَنَا.নবী (ﷺ) বলেছেন: ক্ষুধা বা কোনো কারণে অবশ্যই কেউ যেন রসুন বা পেঁয়াজ খেয়ে আমাদের মসজিদের নিকটে না আসে।"
সহিহ বুখারী : ৮৫৬
সহিহ বুখারীহাদিস নম্বর ৮৫৬
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ عَبْدِ الْعَزِيزِ، قَالَ سَأَلَ رَجُلٌ أَنَسًا مَا سَمِعْتَ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم فِي الثُّومِ فَقَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ فَلاَ يَقْرَبْنَا، أَوْ لاَ يُصَلِّيَنَّ مَعَنَا ".
‘আবদুল ‘আযীয (রহঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি আনাস ইবন মালিক (রাঃ)-কে জিজ্ঞেস করলেন, আপনি নবী (ﷺ)-কে রসুন খাওয়া সম্পর্কে কী বলতে শুনেছেন? তখন আনাস (রাঃ) বলেন, নবী (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি এ জাতীয় গাছ হতে খায় সে যেন অবশ্যই আমাদের নিকট না আসে এবং আমাদের সাথে সালাত আদায় না করে।
