১৩/১২. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৯৭০ - আরাফাতের পথে তালবিয়া ও তাকবির

মিনার দিনগুলোতে এবং সকালে আরাফায় যাওয়ার সময় তাকবীর বলা

وَكَانَ عُمَرُ ؓ يُكَبِّرُ فِي قُبَّتِهِ بِمِنًى فَيَسْمَعُهُ أَهْلُ الْمَسْجِدِ فَيُكَبِّرُونَ وَيُكَبِّرُ أَهْلُ الْأَسْوَاقِ حَتَّى تَرْتَجَّ مِنًى تَكْبِيرًا وَكَانَ ابْنُ عُمَرَ يُكَبِّرُ بِمِنًى تِلْكَ الْأَيَّامَ وَخَلْفَ الصَّلَوَاتِ وَعَلَى فِرَاشِهِ وَفِي فُسْطَاطِهِ وَمَجْلِسِهِ وَمَمْشَاهُ تِلْكَ الْأَيَّامَ جَمِيعًا وَكَانَتْ مَيْمُونَةُ تُكَبِّرُ يَوْمَ النَّحْرِ وَكُنَّ النِّسَاءُ يُكَبِّرْنَ خَلْفَ أَبَانَ بْنِ عُثْمَانَ وَعُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ لَيَالِيَ التَّشْرِيقِ مَعَ الرِّجَالِ فِي الْمَسْجِدِ.‘উমার (রাঃ) মিনায় নিজের তাবুতে তাকবীর বলতেন। মসজিদের লোকেরা তা শুনে তারাও তাকবীর বলতেন এবং বাজারের লোকেরাও তাকবীর বলতেন। ফলে সমস্ত মিনা তাকবীরে আওয়াজে গুঞ্জরিত হয়ে উঠত। ইবন ‘উমার (রাঃ) সে দিনগুলোতে মিনায় তাকবীর বলতেন এবং সালাতের পরে, বিছানায়, খীমায়, মজলিসে এবং চলার সময় এ দিনগুলোতে তাকবীর বলতেন। মাইমূনা (রাঃ) কুরবানীর দিন তাকবীর বলতেন এবং মহিলারা আবান ইবন ‘উসমান ও ‘উমার ইবন ‘আবদুল ‘আযীয (রহঃ)-এর পিছনে তাশরীক্বের রাতগুলোতে মসজিদে পুরুষদের সঙ্গে সঙ্গে তাকবীর বলতেন।"

আরাফাতের পথে তালবিয়া ও তাকবির: সহজ হাদিস ব্যাখ্যা

সহীহ বুখারীহাদিস নম্বর ৯৭০

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، قَالَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الثَّقَفِيُّ، قَالَ سَأَلْتُ أَنَسًا وَنَحْنُ غَادِيَانِ مِنْ مِنًى إِلَى عَرَفَاتٍ عَنِ التَّلْبِيَةِ كَيْفَ كُنْتُمْ تَصْنَعُونَ مَعَ النَّبِيِّ ﷺ قَالَ كَانَ يُلَبِّي الْمُلَبِّي لاَ يُنْكَرُ عَلَيْهِ، وَيُكَبِّرُ الْمُكَبِّرُ فَلاَ يُنْكَرُ عَلَيْهِ.

মুহাম্মাদ ইব্‌নু আবূ বকর আস-সাকাফী (রহঃ) হতে বর্ণিতঃ

আমরা সকাল বেলা মিনা হতে যখন ‘আরাফাতের দিকে যাচ্ছিলাম, তখন আনাস ইব্‌নু মালিক (রাঃ)-এর নিকট তালবিয়া সম্পর্কে জিজ্ঞেস করলাম, আপনারা নবী (ﷺ)-এর সঙ্গে কিরূপ করতেন? তিনি বললেন, তালবিয়া পাঠকারী তালবিয়া পড়ত, তাকে নিষেধ করা হতো না। তাকবির পাঠকারী তাকবির পাঠ করত, তাকেও নিষেধ করা হতো না।

সহীহ বুখারী হাদিস ৯৭০-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো হজের পথে তালবিয়া ও তাকবির। মুহাম্মদ ইবনু আবু বকর আস-সাকাফী বলেন, তাঁরা মিনা থেকে আরাফাতের দিকে যাচ্ছিলেন। তখন আনাস ইবনু মালিক (রাঃ)-কে জিজ্ঞেস করা হয়, নবী (صلى الله عليه وسلم)-এর সঙ্গে আপনারা তালবিয়া কীভাবে পড়তেন? আনাস (রাঃ) বলেন, কেউ তালবিয়া পড়ত, তাকে নিষেধ করা হতো না। কেউ তাকবির পড়ত, তাকেও নিষেধ করা হতো না। এই বর্ণনায় একটি সুন্দর দিক আছে: একই পথে আল্লাহর স্মরণে ভিন্ন ভিন্ন জিকির চলছিল, কিন্তু একে অন্যকে বাধা দেওয়া হয়নি। তাই হজের এই অবস্থায় তালবিয়া ও তাকবির উভয়ই বর্ণনায় এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মিনা থেকে আরাফাত যাওয়ার পথে তালবিয়া পড়া হয়েছে।
  • তাকবির পাঠকারীকেও নিষেধ করা হয়নি।
  • সাহাবিদের মধ্যে জিকিরের ক্ষেত্রে সহনশীলতা দেখা যায়।
  • আল্লাহর স্মরণে ব্যস্ত থাকা হজের সফরের গুরুত্বপূর্ণ দিক।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন