১২/০. অধ্যায়ঃ
عَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - عَنِ النَّبِيِّ - ﷺ - قَالَ: «كُلُّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ, فَأَكلُهُ حَرَامٌ». رَوَاهُ مُسْلِمٌ
নবী (ﷺ) বলেনঃ কর্তন বিশিষ্ট সকল হিংস্র পশুর গোশত খাওয়া হারাম। [১৪২৬]
[১৪২৬] মুসলিম ১৯৩৩, তিরমিযী ১৪৭৯, ১৭৯৫, নাসায়ী ৪৩২৪, ইবনু মাজাহ ৩২৩৩, আহমাদ ৭১৮৩, ৭১৮৫, দারেমী ১০৭৬।
وَأَخْرَجَهُ: مِنْ حَدِيثِ اِبْنِ عَبَّاسٍ بِلَفْظٍ: نَهَى. وَزَادَ: «وَكُلُّ ذِي مِخْلَبٍ مِنَ الطَّيْرِ
হাদীসের শব্দ, রাসূলুল্লাহ (ﷺ) নিষিদ্ধ করেছেন, তাতে আরো আছে বড় নখবিশিষ্ট পাখির গোশত খাওয়া হারাম। [১৪২৭]
[১৪২৭] মুসলিম ১৯৯৪, নাসায়ী ৪৩৪৮, আবু দাউদ ৩৮০৩, ৩৮০৫, ইবনু মাজাহ ৩২৩৪, আহমাদ ২১৯৩, ২৬১৪, দারেমী ১৯৮২।
১২/০. অধ্যায়ঃ
وَعَنْ جَابِرٍ - رضي الله عنه - قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ - ﷺ - يَوْمَ خَيْبَرَ عَنْ لُحُومِ الْحُمُرِ الْأَهْلِيَّةِ, وَأَذِنَ فِي لُحُومِ الْخَيْلِ. مُتَّفَقٌ عَلَيْهِوَفِي لَفْظِ الْبُخَارِيِّ: وَرَخَّصَ
রাসূলুল্লাহ (ﷺ) খাইবার যুদ্ধের সময় গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন এবং ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি দিয়েছিলেন। বুখারীর শব্দে আছে, ওয়া-রাখ্খাসা (ঘোড়ার গোশত খাবার রুখসাত দিয়েছিলেন)। [১৪২৮]
[১৪২৮] বুখারী ৪২১৯, ৫৫২০, ৫৫২৪, মুসলিম ১৯৪১, তিরমিযী ১৭৯৩,-নাসায়ী ৪৩২৭, ৪৩২৮, ৪৩২৯, আবু দাউদ ৩৭৮৮,৩৭৮৯, ৩৭৪৯, ইবন মাজাহ ৩১৯১, ৩১৯৭. আহমাদ ১৪০৪১, ১৪০৫৪, দারেমী ১৯৯৩।
১২/০. অধ্যায়ঃ
وَعَنِ ابْنِ أَبِي أَوْفَى قَالَ: غَزَوْنَا مَعَ رَسُولِ اللَّهِ - ﷺ - سَبْعَ غَزَوَاتٍ, نَأْكُلُ الْجَرَادَ. مُتَّفَقٌ عَلَيْهِ
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে সাতটি কিংবা ছয়টি যুদ্ধে অংশগ্রহণ করি। আমরা তাঁর সঙ্গে ফড়িংও খাই। [১৪২৯]
[১৪২৯] বুখারী ৫৪৯৫, মুসলিম ১৯৫২, মুসলিম ১৮২১, ১৮২২, নাসায়ী ৪৩৫৬, ৪৩৫৭, আবু দাউদ ৩৮১২, আহমাদ ১৮৬৩৩, ১৮৬৬৯, দারেমী ২০১০।
১২/০. অধ্যায়ঃ
وَعَنْ أَنَسٍ - فِي قِصَّةِ الْأَرْنَبِ - قَالَ: فَذَبَحَهَا, فَبَعَثَ بِوَرِكِهَا إِلَى رَسُولِ اللَّهِ - ﷺ - فَقَبِلَهُ. مُتَّفَقٌ عَلَيْهِ
তা যবেহ করে তার একটি রান রাসূলুল্লাহ (ﷺ) এর নিকটে পাঠালে তিনি তা গ্রহণ করেছিলেন। [১৪৩০]
তিনি বলেন, তা যবেহ করে তার একটি রান রাসূলুল্লাহ (ﷺ) এর নিকটে পাঠালে তিনি তা গ্রহণ করেছিলেন। [১৪৩০]
১২/০. অধ্যায়ঃ
وَعَنِ ابْنِ عَبَّاسٍ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا - قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ - ﷺ - عَنْ قَتْلِ أَرْبَعِ مِنَ الدَّوَابِّ: النَّمْلَةُ, وَالنَّحْلَةُ, وَالْهُدْهُدُ, وَالصُّرَدُ. رَوَاهُ أَحْمَدُ, وَأَبُو دَاوُدَ, وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ
রাসূলুল্লাহ (ﷺ) চারটি জন্তু হত্যা করতে নিষেধ করেছেনঃ পিপীলিকা, মৌমাছি, হুদহুদ পাখি ও সূরাদ (এক প্রকার শিকারী পাখি)। [১৪৩১]
১৪৩১. আবু দাউদ ৫২৬৭. আহমাদ ৩০৫৭, ৩২৩২, দারেমী ১৯৯৯।
১২/০. অধ্যায়ঃ
وَعَنِ ابْنِ أَبِي عَمَّارٍ قَالَ: قُلْتُ لِجَابِرٍ: الضَّبُعُ صَيْدٌ هِيَ قَالَ: نَعَمْ. قُلْتُ: قَالَهُ رَسُولُ اللَّهِ - ﷺ - قَالَ: نَعَمْ. رَوَاهُ أَحْمَدُ, وَالْأَرْبَعَةَ وَصَحَّحَهُ الْبُخَارِيُّ, وَابْنُ حِبَّانَ
আমি জাবির (রাঃ) কে বললাম, হায়েনা কি হালাল শিকার? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, রাসূলুল্লাহ (ﷺ) কি তা বলেছেন? তিনি বললেন, হ্যাঁ। [১৪৩২]
১৪৩২. আবু দাউদ ২৭৯৯, নাসায়ী ৪৩৮৩, ৪৩৮৪, ইবনু মাজাহ ৩১৪০।
১২/০. অধ্যায়ঃ
وَعَنِ ابْنِ عُمَرَ - رضي الله عنه - أَنَّهُ سُئِلَ عَنِ الْقُنْفُذِ, فَقَالَ: ﴾قُلْ لَا أَجِدُ فِي مَا أُوحِيَ إِلَيَّ مُحَرَّمًا عَلَى طَاعِمٍ يَطْعَمُهُ ... ﴿ الآية [الأنعام: 145]، فَقَالَ شَيْخٌ عِنْدَهُ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: ذَكَرَ عِنْدَ النَّبِيِّ - ﷺ - فَقَالَ: «خَبْثَةٌ مِنَ الْخَبَائِثِ». أَخْرَجَهُ أَحْمَدُ, وَأَبُو دَاوُدَ, وَإِسْنَادُهُ ضَعِيفٌ
তাঁকে শজারু (কন্টকাকীর্ণ পাখাবিশিষ্ট জীব) প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তাঁর উত্তরে একটা আয়াতের উদ্ধৃতি দিলেন যার সারমর্ম-এটাতো আহার গ্রহণকারীর জন্য হারামকৃত বস্তুর অন্তর্গত বলে পাচ্ছি না। তাঁর নিকটে উপস্থিত একজন বৃদ্ধ সাহাবী বলেন, আমি আবু হুরাইরা (রাঃ) কে বলতে শুনেছি, তিনি বলেনঃ নবী (ﷺ) এর নিকটে এ কুনফু্য প্রসঙ্গে আলোচনা হওয়ায় তিনি বলেনঃ অবশ্য এটা নাপাক বস্তুর মধ্যে একটা। [১৪৩৩]
১৪৩৩. আবু দাউদ ৩৮০১, তিরমিযী ৮৫১, ১৭৯১, নাসায়ী ২৮৩৬, ৪৩২৩, ইবনু মাজাহ ৩০৮৫, ৩২৩৬, আহমাদ ১৩৭৫১, ১৬০১৬।
১২/০. অধ্যায়ঃ
وَعَنِ ابْنِ عُمَرَ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا - قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ - ﷺ - عَنْ الْجَلَّالَةِ وَأَلْبَانِهَا. أَخْرَجَهُ الْأَرْبَعَةُ إِلَّا النَّسَائِيُّ, وَحَسَّنَهُ التِّرْمِذِيُّ
রাসূলুল্লাহ (ﷺ) নাপাক বস্তু ভক্ষণকারী জন্তুর গোশত খেতে ও তার দুধ পান করতে নিষেধ করেছেন। [১৪৩৪]
[১৪৩৪] আবু দাউদ ৩৭৮৪, ৩৭৮৭, তিরমিযী ২৮২৪।
১২/০. অধ্যায়ঃ
وَعَنْ أَبِي قَتَادَةٌ - رضي الله عنه - فِي قِصَّةِ الْحِمَارِ الْوَحْشِيِّ- فَأَكَلَ مِنْهُ النَّبِيُّ - ﷺ. مُتَّفَقٌ عَلَيْهِ
বন্য গাধার ঘটনায় আছে, নবী (ﷺ) ওটার গোশত খেয়েছেন। [১৪৩৫]
[১৪৩৫] বুখারীর বর্ণনায় রয়েছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, (আরবী) গাধাটির কোন অংশ তোমাদের নিকট আছে কি? তারা বললেন, আমাদের সঙ্গে একটি পায়া আছে। নাৰী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তা নিয়ে আহার করলেন। বুখারী ১৮২১, ১৮২২, ১৮২৩, ১৮২৪, ২৫৭০, মুসলিম ১১৯৬, তিরমিযী ৮৪৭, নাসায়ী ২৮২৪, ২৮২৫, আবু দাউদ ১৮৫২, ৩০৯৩, আহমাদ ২২০২০, ২২০৬১, ২২০৬৮, মালেক ৭৮৬, ৭৮৮, দারেমী ১২২৬, ১৮২৭।