১১/২. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ১৩১৭ - প্রতিযোগিতা ও জুয়া
দৌড় প্রতিযোগিতা এবং তীর নিক্ষেপণ - প্রতিযোগিতার ক্ষেত্রে তৃতীয় ঘোড়া প্রবেশ করানোর শর্ত প্রসঙ্গ
ঘোড়া প্রতিযোগিতা ও জুয়া: ঝুঁকি থাকলে বৈধতার শিক্ষা
বুলুগুল মারাম : ১৩১৭
বুলুগুল মারামহাদিস নম্বর ১৩১৭
وَعَنْهُ, عَنِ النَّبِيِّ - ﷺ - قَالَ: «مَنْ أَدْخَلَ فَرَسًا بَيْنَ فَرَسَيْنِ - وَهُوَ لَا يَأْمَنُ أَنْ يُسْبَقَ - فَلَا بَأْسَ بِهِ, وَإِنْ أَمِنَ فَهُوَ قِمَارٌ». رَوَاهُ أَحْمَدُ, وَأَبُو دَاوُدَ, وَإِسْنَادُهُ ضَعِيفٌ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেনঃ যে ব্যক্তি পিছিয়ে যাওয়ার আশংকা নিয়ে কোন ঘোড়াকে দুটো ঘোড়ার মধ্যে ঢুকিয়ে দেয় এরূপ ক্ষেত্রে কোন দোষ নেই। কিন্তু এরূপ আশংকা না থাকার অবস্থায় ঢুকানো জুয়ার শামিল হবে। [১৪২৪]
[১৪২৪] বুখারী ৫৫৭০, মুসলিম ১৯৭১, তিরমিযী ১৫১১, নাসায়ী ৪৪৩১, ৪৪৩২, ৪৪৩৩, আবু দাউদ ২৮১১, ইবনু মাজাহ ৩১৫৯, আহমাদ ২৩৭২৮, ২৫২২৩, মালেক ১০৪৭, দারেমী ১৯৫৯। শাইখ আলবানী যষ্টফ ইবনু মাজাহ ৫৭২, যঈফুল জামে ৫৩৭১, ইরওয়াউল গালীল ১৫০৯ গ্রন্থত্রয়ে হাদীসটিকে দুর্বল বলেছেন। ইবনু তাইমিয়াহ আল মুসতাদরাক আলাল মাজমু’ ৪/৪২ গ্রন্থে বলেন, এটি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর বাণী নয়, বরং সাঈদ ইবনুল মুসাইয়িব এর বানী। বিশ্বস্ত রাবীগণ এরূপই বলেছেন। সুফইয়ান বিন হুসাইন আল ওয়াসিত্বী মারফু হিসেবে বর্ণনা করেছেন। তবে তিনি দুর্বল বর্ণনাকারী। ইবনুল কাইয়্যিম তার আল ফুরুসিয়্যাহ গ্রন্থেও ২১২ বলেন, এটি বিশুদ্ধ নয়।
অনুবাদের উৎস
- সংকলক:
- শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
বুলুগুল মারাম হাদিস ১৩১৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে ঘোড়া প্রতিযোগিতার সঙ্গে জুয়ার পার্থক্য বোঝানো হয়েছে। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর বর্ণনায় এসেছে, কেউ যদি পিছিয়ে যাওয়ার আশঙ্কা থাকা অবস্থায় একটি ঘোড়াকে দুই ঘোড়ার মাঝে ঢুকিয়ে দেয়, তবে এতে দোষ নেই। কিন্তু এমন আশঙ্কা না থাকলে, অর্থাৎ জেতা প্রায় নিশ্চিত ধরে নেওয়া হলে, তা জুয়ার শামিল হবে। বর্ণনার শেষে সনদের দুর্বলতার কথা আছে, তাই ব্যাখ্যায় সতর্ক থাকা দরকার। তবু টেক্সটের শিক্ষা স্পষ্ট: প্রতিযোগিতা যেন অন্যায় সুবিধা বা নিশ্চিত লাভের খেলায় পরিণত না হয়। মূল কীওয়ার্ড হলো ঘোড়া প্রতিযোগিতা, জুয়া, কিমার, সাবাক এবং প্রতিযোগিতার ন্যায়নীতি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঝুঁকি থাকলে প্রতিযোগিতার ধরন আলাদা; নিশ্চিত সুবিধা থাকলে সমস্যা বলা হয়েছে।
- অন্যায়ভাবে লাভ নিশ্চিত করা জুয়ার শামিল হতে পারে—এ কথা বর্ণনায় আছে।
- হাদিসটির সনদ দুর্বল বলা হয়েছে, তাই সতর্কভাবে উল্লেখ করা দরকার।
