১১/২. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ১৩১৮ - জিহাদ
দৌড় প্রতিযোগিতা এবং তীর নিক্ষেপণ - তীর চালনার ফযীলত এবং এ ব্যাপারে উৎসাহ প্রদান
বুলুগুল মারাম : ১৩১৮
বুলুগুল মারামহাদিস নম্বর ১৩১৮
وَعَنْ عُقْبَةِ بْنُ عَامِرٍ - رضي الله عنه -[قَالَ]: سَمِعْتُ رَسُولَ اللَّهِ - ﷺ وَهُوَ عَلَى الْمِنْبَرِ يَقْرَأُ: (وَأَعِدُّوا لَهُمْ مَا اسْتَطَعْتُمْ مِنْ قُوَّةٍ) [الأنفال: 60] «أَلَا إِنَّ الْقُوَّةَ الرَّمْيُ, أَلَا إِنَّ الْقُوَّةَ الرَّمْيُ, أَلَا إِنَّ الْقُوَّةَ الرَّمْيُ رَوَاهُ مُسْلِمٌ
‘উক্ববাহ্ ইবনু ‘আমির (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ) কে মিম্বারের উপরে (وَأَعِدُّوا لَهُمْ مَا اسْتَطَعْتُمْ مِنْ قُوَّةٍ) এ আয়াতটা পড়তে শুনেছি, তিনি এর ব্যাখ্যায় বলেছিলেন, তোমরা সজাগ হও শর নিক্ষেপেই শক্তি। সজাগ হও, শর নিক্ষেপই শক্তি রয়েছে। সজাগ হও শর নিক্ষেপেই শক্তি রয়েছে। (অর্থাৎ তীর নিক্ষেপে তখনকার দিনে বিশেষভাবে উৎসাহিত করেছেন। সমসাময়িক কালে যুদ্ধের জন্য প্রয়োজন বলে যা সাব্যস্ত হবে সেটাকেই আয়ত্ত করা মুজাহিদগণের কর্তব্য)। [১৪২৫]
[১৪২৫] মুসলিম ১৯৭১, আবু দাউদ ২৫৭৯, ইবনু মাজাহ ২৮৭৬. আহমাদ ১০১৭৯।
অনুবাদের উৎস
- সংকলক:
- শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
