১২/২. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ১৩৪৬ - নবীজির কুরবানী ও বিসমিল্লাহ আল্লাহু আকবার
কুরবানীর বিধান - কুরবানীর বৈধতা এবং এর কিছু বিবরণ
নবীজির কুরবানী পদ্ধতি: বিসমিল্লাহি আল্লাহু আকবারের শিক্ষা
বুলুগুল মারাম : ১৩৪৬
বুলুগুল মারামহাদিস নম্বর ১৩৪৬
عَنْ أَنَسِ بنِ مَالِكٍ - رضي الله عنه: أَنَّ النَّبِيَّ - ﷺ - كَانَ يُضَحِّي بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ, أَقْرَنَيْنِ, وَيُسَمِّي, وَيُكَبِّرُ, وَيَضَعُ رِجْلَهُ عَلَى صِفَاحِهِمَا. وَفِي لَفْظٍ: [ص: 413] ذَبَحَهُمَا بِيَدِهِ. مُتَّفَقٌ عَلَيْهِ. (1)وَفِي لَفْظِ: سَمِينَيْنِوَلِأَبِي عَوَانَةَ فِي «صَحِيحِهِ»: ثَمِينَيْنِ. بِالْمُثَلَّثَةِ بَدَلَ السِّينِوَفِي لَفْظٍ لِمُسْلِمٍ, وَيَقُولُ: «بِسْمِ اللَّهِ، وَاللَّهُ أَكْبَرُ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) দু’টি সাদা-কালো রং এর শিং ওয়ালা দুম্বা কুরবানী করতেন। আর এতে আল্লাহর নাম নিতেন, তাঁর শ্রেষ্ঠত্ব ঘোষণা করতেন এবং তিনি স্বীয় পা তাদের পাঁজরে রাখতেন। আরেক বর্ণনায় আছে, তিনি স্বহস্তে সে দু’টিকে যবহ্ করেন। অন্য বর্ণনায় আছে, সামীনাইনে (দুটো মোটা তাজা), হাসানঃ ইবনু মাজাহ (৩১২২) আর আবূ আওয়ানাহ সহীহ সংকলনে আছে, (ছামীনাইনে) দুটো মূল্যবান দুম্বা-অর্থাৎ সীন-এর বদলে ছা’ রয়েছে। আর মুসলিমের শব্দে আছে, তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতেন। [১৪৫৪]
[১৪৫৪] বুখারী ৯৫৪, ৯৮৪, ১৮৯, ১৫৪৬, ১৫৪৭, ১৫৪৮, মুসলিম ৬৯০, ১২৩২, ১৩৫০, ১৯৬৬, তিরমিযী ৫৪৬, ৮২১, ১৪৯৪, নাসায়ী ৪৬৯, ৪৭৭, আবূ দাঊদ ১২০২, ২৭৭৩, ইবনু মাজাহ ১৯৯৭, ২৯৬৮, আহমাদ ১১৫৪৭, ১১৫৭৩, দারেমী ১৫০৭, ১৫০৮।
অনুবাদের উৎস
- সংকলক:
- শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
বুলুগুল মারাম হাদিস ১৩৪৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুইটি সাদা-কালো রঙের শিংওয়ালা দুম্বা কুরবানী করতেন। তিনি আল্লাহর নাম নিতেন, আল্লাহর বড়ত্ব ঘোষণা করতেন এবং নিজের পা তাদের পাঁজরে রাখতেন। আরেক বর্ণনায় এসেছে, তিনি নিজ হাতে দুটিকে যবাহ করেছেন। মুসলিমের শব্দে আছে, তিনি বলতেন: বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই হাদিস থেকে কুরবানীর পশু, কুরবানীর দোয়া, নিজ হাতে যবাহ এবং আল্লাহর নাম নেওয়ার শিক্ষা স্পষ্ট হয়। এখানে বাহ্যিক রীতি নয়, বরং নবীজির কাজের মধ্যে আল্লাহর স্মরণ, তাকবীর এবং যত্নের ভাব দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কুরবানীর সময় আল্লাহর নাম ও তাকবীর বলা নববী আমলের অংশ।
- নবীজি নিজ হাতে কুরবানী করেছেন বলে বর্ণনায় এসেছে।
- কুরবানীর কাজে ইবাদতের ভাব ও আল্লাহর স্মরণ থাকা দরকার।
