১২/২. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ১৩৫২ - কুরবানীর পশুর চোখ-কান পরীক্ষা

কুরবানীর বিধান - কুরবানীর পশুর ক্ষেত্রে যা অপছন্দনীয়

কুরবানীর পশুর চোখ-কান দেখে নেওয়ার হাদিস

বুলুগুল মারামহাদিস নম্বর ১৩৫২

وَعَنْ عَلِيٍّ - رضي الله عنه - قَالَ: أَمَرَنَا رَسُولُ اللَّهِ - ﷺ - أَنْ نَسْتَشْرِفَ الْعَيْنَ وَالْأُذُنَ, وَلَا نُضَحِّيَ بِعَوْرَاءَ, وَلَا مُقَابَلَةٍ, وَلَا مُدَابَرَةٍ, وَلَا خَرْمَاءَ, وَلَا ثَرْمَاءَ.أَخْرَجَهُ أَحْمَدُ, وَالْأَرْبَعَةُ. وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ, وَابْنُ حِبَّانَ, وَالْحَاكِمُ

আলী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কুরবানীর জন্তু (কেনার সময়) চোখ, কান ভালভাবে দেখে নিতে হুকুম দিয়েছেন। আর কানা, কানের অগ্রভাগ কাটা, পেছনের অংশ কাটা, ছিদ্র কান, বা কান ফাড়া জন্তু কুরবানী করতে নিষেধ করছেন। [১৪৬০]

[১৪৬০] তিরমিযী ১৪৯৮, নাসায়ী ৪৩৭২, ৪৩৭৩, ৪৩৭৪, আবূ দাউদ ২৮০৪, ইবনু মাজাহ ৩১৪২, ৩১৪৩, আহমাদ ৭৩৪, ৮২৮, ৮৪৩, দারেমী ১৯৫১। শাইখ আলবানী ইরওয়াউল গালীল ৪/৩৬৩ গ্রন্থে বলেন, এর সনদে আবূ ইসহাক আস সাবীঈ মুদাল্লিস, সে আন আন ও উল্টা পাল্টা করে বর্ণনা করেছে। তাখরীজ মিশকাতুল মাসাবীহ ১৪০৮ গ্রন্থেও উক্ত রাবী সম্পর্কে অনুরূপ কথাই বলেছেন। আলবানী যঈফ নাসায়ী ৪৩৮৫ তে যঈফ আবূ দাউদ ২৮০৪ গ্রন্থে দুর্বল বলেছেন। ইমাম দারাকুতনী আত্-তালখীসুল হাবীল ৪/১৪৮৮ গ্রন্থে এটিকে ত্রুটিযুক্ত হিসেবে উল্লেখ করেছেন।

অনুবাদের উৎস

সংকলক:
শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

বুলুগুল মারাম হাদিস ১৩৫২-এর সারসংক্ষেপ

এই হাদিসে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের কুরবানীর জন্তু কেনার সময় চোখ ও কান ভালোভাবে দেখে নিতে হুকুম দিয়েছেন। তিনি কানা, কানের অগ্রভাগ কাটা, পেছনের অংশ কাটা, ছিদ্র কান বা কান ফাড়া জন্তু কুরবানী করতে নিষেধ করেছেন। এখানে কুরবানীর পশু নির্বাচনের একটি বাস্তব নির্দেশনা আছে। অনেক সময় পশু দেখতে ভালো হলেও চোখ বা কানে দোষ থাকতে পারে। তাই কুরবানীর পশুর চোখ-কান পরীক্ষা, কানের দোষ, কানা পশু কুরবানী—এসব বিষয়ে এই হাদিস সরাসরি কাজে লাগে। এর শিক্ষা হলো, কুরবানী শুধু পশু কিনে শেষ নয়; বরং ভালোভাবে দেখে, দোষ এড়িয়ে, যত্ন নিয়ে নির্বাচন করা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কুরবানীর পশু কেনার সময় চোখ ও কান ভালোভাবে দেখা দরকার।
  • কানা বা কানের স্পষ্ট দোষযুক্ত পশু এড়ানোর নির্দেশ এসেছে।
  • ইবাদতের পশু বাছাইয়ে সতর্কতা ও যত্ন থাকা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন