১৫/১. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ১৪৩৫ - মনিবের সন্তান প্রসবকারী দাসীর মুক্তি

মুদাব্বার, মুকাতাব, উম্মু ওয়ালাদের বর্ণনা - উম্মুল ওয়ালাদ মনিবের মৃত্যুর পর আযাদ হয়ে যাবে

উম্মু ওয়ালাদ: মনিবের মৃত্যুর পর মুক্তির বর্ণনা

বুলুগুল মারামহাদিস নম্বর ১৪৩৫

وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - ﷺ: «أَيُّمَا أَمَةٍ وَلَدَتْ مِنْ سَيِّدِهَا, فَهِيَ حُرَّةٌ بَعْدَ مَوْتِهِ». أَخْرَجَهُ ابْنُ مَاجَهْ, وَالْحَاكِمُ بِإِسْنَادٍ ضَعِيفٍوَرَجَّحَ جَمَاعَةٌ وَقْفَهُ عَلَى عُمَرَ

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে কোন দাসী তার মনিবের ঔরসজাত সন্তান প্রসব করবে সে তার মনিবের মৃত্যুর পর আযাদ হয়ে যাবে। একদল হাদীস বিশারদ এটিকে ‘উমর (রাঃ) হতে বর্ণিত মাওকুফ হাদীস হওয়াকেই প্রাধান্য দিয়েছেন। [১৫৪৫]

[১৫৪৪] মনিবের সাথে সহবাস করার পর যে দাসী সন্তান প্রসব করে সেই দাসীকে উম্মুল ওয়ালাদ বলা হয়।[১৫৪৫] ইবনু মাজাহ ২৫১৫, আহমাদ ২৯৩১, দারেমী ২৫৭৮। ইবনুল কাত্তান তাঁর আল ওয়াহম ওয়াল ইহাম ৩/১৩৮ গ্রন্থে বলেন, আবদুল্লাহ বিন আবদুল্লাহ বিন উওয়াইস আল আসবাহী সত্যবাদী। কিন্তু হাদীস বর্ণনায় দুর্বল। আর দ্বিতীয় জন হচ্ছেন উবাইদুল্লাহ বিন ইয়াহইয়া আর রহাওয়ী, তার অবস্থা জানা যায় না। ইমাম সুয়ুত্বী তাঁর আলজামেউস সগীর ২৯৮১ হাদীসটিকে দুর্বল বলেছেন। ইমাম সনআনী সুবুলুস সালাম গ্রন্থে ৪/২২৮ গ্রন্থে বলেন, এর সনদে আল হাসান বিন আবদুল্লাহ আল হাশিমী অত্যন্ত দুর্বল রাবী। বিন বায তাঁর হাশিয়া বুলুগুল মারাম ৭৬৪ তে বলেন, এর সনদে হুসাইন বিন আবদুল্লাহ বিন উবাইদুল্লাহ বিন আব্বাস সে দুর্বল রাবী। বিন বায উক্ত কিতাবের ৬/২৩৩ পৃষ্ঠায় বলেন, শাইখ আলবানী যঈফুল জামে ২২১৮ তে হাদীসটিকে দুর্বল বলেছেন। মুহাদ্দিসগণের নিকট সঠিক হচ্ছে এটি উমর (রাঃ) এর ইজতিহাদ।

বুলুগুল মারাম হাদিস ১৪৩৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে বলা হয়েছে, যে দাসী তার মনিবের ঔরসজাত সন্তান প্রসব করবে, সে মনিবের মৃত্যুর পর আযাদ হয়ে যাবে। অনুবাদের শেষে গুরুত্বপূর্ণ নোট আছে—একদল হাদিস বিশারদ এটিকে ‘উমর (রাঃ) থেকে বর্ণিত মাওকুফ হওয়াকে প্রাধান্য দিয়েছেন, আর আরবিতে সনদ দুর্বল বলা হয়েছে। তাই ব্যাখ্যায় খুব সতর্ক থাকা দরকার। এখানে মূল বিষয় হলো উম্মু ওয়ালাদ বা সন্তান প্রসবকারী দাসীর অবস্থান। বর্ণনাটি দাসী, মাতৃত্ব এবং মুক্তির সম্পর্ক নিয়ে একটি বিধানধর্মী আলোচনা সামনে আনে। তবে এর হাদিসগত মান নিয়ে বিশেষজ্ঞদের বক্তব্যও সঙ্গে রাখতে হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মনিবের সন্তান প্রসবকারী দাসীর মুক্তি নিয়ে বর্ণনা এসেছে।
  • হাদিসের সনদ ও অবস্থান বোঝা গুরুত্বপূর্ণ।
  • বর্ণনাটি মাতৃত্ব ও দাসমুক্তির সম্পর্ক নিয়ে আলোচনা করে।
  • দুর্বল বা মাওকুফ আলোচনার ক্ষেত্রে সতর্ক ভাষা ব্যবহার করা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন