১৬/৪. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ১৫০৯ - গোপন কথা শোনার ভয়াবহতা
মন্দ চরিত্র সম্পর্কে ভীতি প্রদর্শন
গোপন কথা শোনা সম্পর্কে হাদিস: ব্যক্তিগত গোপনীয়তার শিক্ষা
বুলুগুল মারাম : ১৫০৯
বুলুগুল মারামহাদিস নম্বর ১৫০৯
وَعَنِ ابْنِ عَبَّاسٍ -رَضِيَ اللَّهُ عَنْهُمَا- قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - ﷺ: «مَنْ تَسَمَّعَ حَدِيثَ قَوْمٍ, وَهُمْ لَهُ كَارِهُونَ, صُبَّ فِي أُذُنَيْهِ الْآنُكُ يَوْمَ الْقِيَامَةِ - يَعْنِي: الرَّصَاصَ». أَخْرَجَهُ الْبُخَارِيُّ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে কেউ কোন এক দলের কথার দিকে কান লাগাল – অথচ তারা এটা পছন্দ করে না – কিয়ামতের দিন তার উভয় কানে সীসা ঢেলে দেয়া হবে। [১৬১৮]
[১৬১৮] বুখারী ২২২৫, ৫৯৬৩, ৭০৪২, মুসলিম ২১১০, তিরমিযী ১৭৫১, ২২৮৩, নাসায়ী ৫৩৫৮, ৫৩৫৯, ৬০২৪, ইবনু মাজাহ ৩৯১৬, আহমাদ ১৮৫৯, ২১৬৩। হাদীসের প্রথমাংশ হচ্ছেঃ (আরবী) যে লোক এমন স্বপ্ন দেখার ভান করল যা সে দেখেনি তাকে দুটি যবের দানায় গিট দেয়ার জন্য বাধ্য করা হবে। অথচ সে তা কখনও পারবে না। তারপর তিনি উপরোক্ত হাদীসটি বর্ণনা করলেন। তিনি এতে আরো বৃদ্ধি করেন, আর যে কেউ প্রাণীর ছবি আঁকে-তাকে শাস্তি দেয়া হবে এবং তাতে প্রাণ ফুঁকে দেয়ার জন্য বাধ্য করা হবে। কিন্তু সে প্রাণ ফুঁকতে পারবে না।
অনুবাদের উৎস
- সংকলক:
- শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
বুলুগুল মারাম হাদিস ১৫০৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে বলা হয়েছে, কেউ যদি এমন কোনো দলের কথায় কান লাগায়, অথচ তারা তা পছন্দ করে না, তাহলে কিয়ামতের দিন তার কানে সীসা ঢেলে দেওয়া হবে। হাদিসটি অন্যের গোপনীয়তা রক্ষার কঠিন শিক্ষা দেয়। মানুষের ব্যক্তিগত কথা, পারিবারিক আলোচনা বা গোপন পরামর্শ অনুমতি ছাড়া শুনতে চাওয়া মন্দ চরিত্রের কাজ। আজকের সময়ে এটি শুধু সরাসরি কান পেতে শোনার মধ্যে সীমাবদ্ধ নয়; কারও ব্যক্তিগত মেসেজ, রেকর্ডিং বা আলাপ গোপনে জানার চেষ্টাও একই ধরনের নৈতিক সতর্কতার বিষয় হতে পারে। তবে এই ব্যাখ্যা হাদিসের মূল অর্থের আলোকে বলা হয়েছে। একজন মুসলিমের উচিত অন্যের ব্যক্তিগত সীমা সম্মান করা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অন্যের অপছন্দ সত্ত্বেও গোপন কথা শোনা নিষিদ্ধ আচরণ।
- মানুষের ব্যক্তিগত গোপনীয়তা সম্মান করা দরকার।
- কান, চোখ ও ভাষার ব্যবহারে আল্লাহর কাছে জবাবদিহি আছে।
