২/৩. অধ্যায়ঃ
সালাতের শর্তসমূহ - সালাতে মহিলাদের পরিধেয় বস্ত্ৰ
বুলুগুল মারাম : ২১০
বুলুগুল মারামহাদিস নম্বর ২১০
وَعَنْ أُمِّ سَلَمَةَ - رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّهَا سَأَلَتْ النَّبِيِّ - صلى الله عليه وسلم: «أَتُصَلِّي الْمَرْأَةُ فِي دِرْعٍ وَخِمَارٍ, بِغَيْرِ إِزَارٍ قَالَ: «إِذَا كَانَ الدِّرْعُ سَابِغًا يُغَطِّي ظُهُورَ قَدَمَيْهَا». أَخْرَجَهُ أَبُو دَاوُدَ وَصَحَّحَ الْأَئِمَّةُ وَقْفَهُ
উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে জিজ্ঞেস করেছিলেন, মেয়েরা কি জামা ও দোপাট্টা (ওড়না) পরে সালাত আদায় করতে পারবে? তিনি বললেন, হাঁ, পারবে- যদি জামা দ্বারা পায়ের পাতা পর্যন্ত ঢাকা যায়। মুহাদ্দিসগণ এর মাওকুফ (সাহাবীর বক্তব্য) হওয়াকে সঠিক বলে মন্তব্য করেছেন। [২৪৩]
[২৪৩] মারফূ‘ ও মাওকূফ‘ উভয় হিসেবেই যঈফ। আবূ দাঊদ ৬৪০। ইবনুল কাত্তান বলেন, হাদীসটি মুনকাতি (আহকামুন নাযর ১৮৪), আলবানী হাদীসটিকে দুর্বল বলেছেন। কেননা, এতে রয়েছে উম্ম মুহাম্মাদ তিনি অপরিচিত। (ইরওয়াউল গালীল ১/৩০৪)
