২/৩. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ২১১ - সালাত

সালাতের শর্তসমূহ - যে ব্যক্তি মেঘাচ্ছন্ন অবস্থায় কেবলা ব্যতীত সালাত আদায় করবে তার বিধান

বুলুগুল মারামহাদিস নম্বর ২১১

وَعَنْ عَامِرِ بْنِ رَبِيعَةَ - رضي الله عنه - قَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ - ﷺ - فِي لَيْلَةٍ مَظْلَمَةٍ, فَأَشْكَلَتْ عَلَيْنَا الْقِبْلَةُ, فَصَلَّيْنَا. فَلَمَّا طَلَعَتِ الشَّمْسُ إِذَا نَحْنُ صَلَّيْنَا إِلَى غَيْرِ الْقِبْلَةِ, فَنَزَلَتْ: ﴾فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ﴿ [البقرة: 115]. أَخْرَجَهُ التِّرْمِذِيُّ وَضَعَّفَهُ

'আমির ইবনু রবী'আহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা নবী (ﷺ)- এর সঙ্গে কোন এক অন্ধকার রাত্রে ছিলাম। সালাতের সময় কেবলার দিক নির্ণয় করা আমাদের উপর কঠিন হয়ে পড়লো। আমরা সালাত সমাধান করলাম। কিন্তু ভোরে যখন সূর্যোদয় হল তখন জানা গেল যে, আমরা কেবলামুখী হয়ে সালাত আদায় করিনি। অতঃপর আয়াত অবতীর্ণ হলঃ “তোমরা যেদিকেই মুখ কর না কেন, সেই দিকেই আল্লাহ্‌র চেহারা রয়েছে।” –তিরমিযী একে য‘ঈফ (দুর্বল) রূপে বর্ণনা করেছেন। [২৪৪]

[২৪৪] তিরমিযী ৩৪৫, ২৯৫৭ অত্যন্ত দুর্বল। ইমাম সনয়ানী বলেন, এ হাদীসে আলআস বিন সাঈদ আস সাসান রয়েছে, সে দুর্বল। (সুবুলুস সালাম ১/২১২)

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন