২/৫. অধ্যায়ঃ
সালাতে খুশূ বা বিনয় নম্রতার প্রতি উৎসাহ প্ৰদান - সালাতে এদিক সেদিক দৃষ্টি নিক্ষেপ করা নিষেধ
বুলুগুল মারাম : ২৪৩
বুলুগুল মারামহাদিস নম্বর ২৪৩
عَنْ عَائِشَةَ - رَضِيَ اللَّهُ عَنْهَا - قَالَتْ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - عَنْ الِالْتِفَاتِ فِي الصَّلَاةِ? فَقَالَ: «هُوَ اخْتِلَاسٌ يَخْتَلِسُهُ الشَّيْطَانُ مِنْ صَلَاةِ الْعَبْدِ». رَوَاهُ الْبُخَارِيُّ
আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে সালাতে এদিক ওদিক তাকানো সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেনঃ এটা এক ধরনের ছিনতাই, যার মাধ্যমে শয়তান বান্দার সালাত হতে অংশ বিশেষ ছিনিয়ে নেয়। [২৭৯]
[২৭৯] বুখারী ৭৫১, ৩২৯১, তিরমিযী ৫৯০, নাসায়ী ১১৯৬, ১১৯৯ আবূ দাঊদ ৯১০, আহমাদ ২৩৮৯১, ২৪২২৫
