২/৫. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ২৪৪ - সালাতে দৃষ্টি নিয়ন্ত্রণের কঠোর সতর্কতা
সালাতে খুশূ বা বিনয় নম্রতার প্রতি উৎসাহ প্রদান - সালাতে এদিক সেদিক দৃষ্টি নিক্ষেপ করা নিষেধ
সালাতে দৃষ্টি নিয়ন্ত্রণ: এদিক-ওদিক তাকানো থেকে সাবধান
বুলুগুল মারাম : ২৪৪
বুলুগুল মারামহাদিস নম্বর ২৪৪
وَلِلتِّرْمِذِيِّ: عَنْ أَنَسٍ - وَصَحَّحَهُ: «إِيَّاكَ وَالِالْتِفَاتَ فِي الصَّلَاةِ, فَإِنَّهُ هَلَكَةٌ, فَإِنْ كَانَ فَلَا بُدَّ فَفِي التَّطَوُّعِ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি একে সহীহ বলেছেন। তাতে আছে- ‘সালাতে এদিক ওদিক দৃষ্টি দেয়া হতে অবশ্য বিরত থাকবে; কেননা এটা একটা সর্বনাশকর কর্ম। তবে আবশ্যক হলে তা নফল সালাতে (বৈধ)। [২৮০]
[২৮০] যঈফ। তিরমিযী ৫৮৯। ইমাম তিরমিযী হাদীসটিকে সুনানুত তিরমিযী (৫৮৯) গ্রন্থে হাসান গরীব হিসেবে উল্লেখ করেছেন, ইমাম ইবনুল কাইয়ূম যাদুল মায়াদ (১/২৪১) গ্রন্থে হাদীসটির দু’টি দোষের কথা উল্লেখ করছেন। ইবনু রজব ফাতহুল বারী (৪/৪০৫) গ্রন্থে বলেন, এর সনদ সহীহ নয়। দারাকুতনীও অনুরূপ বলেছেন। এর সনদে ইযতিরাব সংঘটিত হয়েছে। নাসিরুদ্দীন আলবানী মিশকাতুল মাসাবীহ (হাঃ ৯৬৫) গ্রন্থে বলেন, এর সনদ দুর্বল ও মুনকাতে। তিরমিযী (হাঃ ৫৮৯) তারগীব ওয়াত তারহীব ২৯, তামামুল মিন্নাহ গ্রন্থত্রয়েও হাদীসটিকে দুর্বল বলে উল্লেখ করা হয়েছে। বিন বায তার হাশিয়া বুলুগুল মারাম (১৯০) গ্রন্থে বলেন, এর সনদে আলী বিন জাদয়ান সে হাদীস বিষয়ে দুর্বল। আবার এর সনদে আরেক জন রাবী আব্দুল্লাহ বিন মুসান্না আল আনসারী তিনি অধিক ভুল বর্ণনাকারী হিসেবে চিহ্নিত।
অনুবাদের উৎস
- সংকলক:
- শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
বুলুগুল মারাম হাদিস ২৪৪-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় সালাতে এদিক-ওদিক তাকানো থেকে সতর্ক করা হয়েছে। হাদিসে বলা হয়েছে, এটি সর্বনাশকর কাজ। তবে যদি একেবারে প্রয়োজন হয়, তাহলে তা নফল সালাতের ক্ষেত্রে হতে পারে। এখানে মূল কথা হলো নামাজে দৃষ্টি নিয়ন্ত্রণ করা। ফরজ সালাত হোক বা নফল সালাত—ইবাদতের সময় মনকে ছড়িয়ে দেওয়া ঠিক নয়। মানুষের চোখ যখন বারবার চারদিকে যায়, তখন মনও সেই দিকে চলে যায়। ফলে সালাতের ভেতরের বিনয় ও মনোযোগ দুর্বল হয়। তাই নামাজে দাঁড়িয়ে দৃষ্টি নিচু ও স্থির রাখা, অকারণে আশপাশ না দেখা এবং নিজের ইবাদতে মন দেওয়া—এই হাদিসের সহজ শিক্ষা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাতে এদিক-ওদিক তাকানো থেকে বিশেষভাবে সাবধান করা হয়েছে।
- অকারণ দৃষ্টি ঘোরানো সালাতের মনোযোগ নষ্ট করে।
- প্রয়োজনের কথা এলে বর্ণনায় নফল সালাতের কথা উল্লেখ হয়েছে।
- দৃষ্টি নিয়ন্ত্রণ নামাজে খুশু ধরে রাখতে সাহায্য করে।
