২/৭. অধ্যায়ঃ
সালাত সম্পাদনের পদ্ধতি - জুমু’আর দিনে ফযর সালাতে যে (সূরা) পাঠ করতে হয়
বুলুগুল মারাম : ২৯০
বুলুগুল মারামহাদিস নম্বর ২৯০
وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - يَقْرَأُ فِي صَلَاةِ الْفَجْرِ يَوْمَ الْجُمْعَةِ: (الم تَنْزِيلُ) السَّجْدَةَ, وَ (هَلْ أَتَى عَلَى الْإِنْسَانِ) مُتَّفَقٌ عَلَيْهِ
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জুমু‘আহর দিন ফজরের সালাতে (الم تَنْزِيلُ) এবং (সূরা সিজদা) এবং (هَلْ أَتَى عَلَى الْإِنْسَانِ) (সূরা দাহর) দু‘টি সূরাহ তিলাওয়াত করতেন।” [৩২৭]
[৩২৭] বুখারী ৮৯১, ১০৬৮, মুসলিম ৮৮০, নাসায়ী ৯৫৫, ইবনু মাজাহ ৮২৩, আহমাদ ৯২৭৭, ৯৭৫২, দারেমী ১৫৪২
