২/৮. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ৩৩২ - ভুলের পর সাহু সিজদাহ ও তাশাহহুদ
সাহ্উ সিজদা ও অন্যান্য সিজদা প্রসঙ্গ - সাজদায়ে সাহুর পর তাশাহহুদ পড়ার বিধান
সালাতে ভুল হলে দুই সাহু সিজদাহ, তারপর তাশাহহুদ
বুলুগুল মারাম : ৩৩২
বুলুগুল মারামহাদিস নম্বর ৩৩২
وَعَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ - رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ: أَنَّ النَّبِيَّ - ﷺ - صَلَّى بِهِمْ, فَسَهَا فَسَجَدَ سَجْدَتَيْنِ, ثُمَّ تَشَهَّدَ, ثُمَّ سَلَّمَ. رَوَاهُ أَبُو دَاوُدَ, وَالتِّرْمِذِيُّ وَحَسَّنَهُ, وَالْحَاكِمُ وَصَحَّحَهُ
‘ইমরান ইবনু হুসায়ন (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) তাদের সালাতে ইমামতি করতে গিয়ে একদিন ভুল করলেন। ফলে তিনি দুটি সাহউ সিজদা করলেন- তারপর তাশাহহুদ পড়ে সালাম ফিরালেন। তিরমিযী এটিকে হাসান বলেছেন। হাকিম এটিকে সহীহ্ বলেছেন। [৩৭৩]
[৩৭৩] মুসলিম ৫৭৪, তিরমিযী ৩৯৫, নাসায়ী ১২৩৭, ১৩৩১, ইবনু মাজাহ ১২১৫, আহমাদ ১৯৩৬০, সুনান আল কুবরা ২/৩৫৫ গ্রন্থে বায়হাক্বী বলেন আশয়াস আল হামরানী হাদীসটি এককভাবে বর্ণনা করেছেন। ফাতহুল বারী ৩/১১৯ গ্রন্থে ইবনু হাজার বলেন অতঃপর তিনি তাশাহুদ পাঠ করলেন কথাটি শায। সঠিক হচ্ছে তা তাশাহুদের কথা উল্লেখ নেই। অনুরূপ ভাবে ইরওয়াল গলীল ৪০৩, আবূ দাঊদ ১০৩৯, তাখরীজ মিশকাত, গ্রন্থদ্বয়ে আলবানী হাদীসটিকে যয়ীফ ও শায বলে উল্লেখ করেন। মাওয়ারীদুয যামযাম ইলা যাওযাদু ইবনে ইকাল ১/২৩৬ গ্রন্থে ইমাম হায়সামী বলেন, অতঃপর তাশাহহুদ পড়েন, অতঃপর সালাম ফিরালেন কথাটি ছাড়া হাদীসটি সহীহ। সায়লুল জাররার ১/২৮৪ ইমাম শাওকানী বলেন, রাবী এককভাবে বর্ণনা করা সত্ত্বেও এর মাধ্যমে দলীল গ্রহণ করা যাবে। মুত্তাফাকাতুল খাবরে আল খবরা গ্রন্থে ১/৫১৬ গ্রন্থে ইবনু হাজার হাদীসটিকে হাসান বলেছেন।
অনুবাদের উৎস
- সংকলক:
- শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
বুলুগুল মারাম হাদিস ৩৩২-এর সারসংক্ষেপ
এই হাদিসে বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম একদিন সাহাবীদের নিয়ে সালাতে ইমামতি করতে গিয়ে ভুল করেছিলেন। তখন তিনি দুইটি সাহু সিজদাহ করলেন, তারপর তাশাহহুদ পড়লেন এবং সালাম ফিরালেন। বর্ণনায় তিরমিযী এটিকে হাসান বলেছেন এবং হাকিম সহীহ বলেছেন। হাদিসটির মূল শিক্ষা হলো, সালাতে ভুল হলে সেটি সংশোধনের একটি নববী পদ্ধতি আছে। এখানে সাহু সিজদাহর পরে তাশাহহুদ ও সালামের কথা এসেছে। এই বর্ণনা সাহু সিজদাহর অধ্যায়ে গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধু ভুলের কথা বলে না, বরং ভুলের পর কী করা হয়েছে সেটিও সংক্ষেপে জানায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাতে ভুল হলে দুই সাহু সিজদাহর বর্ণনা আছে।
- এই বর্ণনায় সাহু সিজদাহর পর তাশাহহুদ পড়ার কথা এসেছে।
- ভুল হলে সালাত ছেড়ে দেওয়া নয়, বরং সংশোধনের পদ্ধতি অনুসরণ করা উচিত।
- হাদিসের মান সম্পর্কে বর্ণনায় হাসান ও সহীহ মন্তব্য উল্লেখ আছে।
