২/১১. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ৪২৯ - সফরে কসর সালাতের বিধান
মুসাফির ও পীড়িত ব্যক্তির সালাত - সফরে সালাত ক্বসর করার বিধান
সফরে কসর সালাত: দুই রাকআতের মূল শিক্ষা
বুলুগুল মারাম : ৪২৯
বুলুগুল মারামহাদিস নম্বর ৪২৯
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: أَوَّلُ مَا فُرِضَتْ الصَّلَاةُ رَكْعَتَيْنِ, فَأُقِرَّتْ صَلَاةُ السَّفَرِ وَأُتِمَّتْ صَلَاةُ الْحَضَرِ. مُتَّفَقٌ عَلَيْهِوَلِلْبُخَارِيِّ: ثُمَّ هَاجَرَ, فَفُرِضَتْ أَرْبَعًا, وَأُقِرَّتْ صَلَاةُ السَّفَرِ عَلَى الْأَوَّلِ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
প্রথম অবস্থায় সালাত দু’রাক’আত করে ফরজ করা হয় অতঃপর সফরে সালাত সেভাবেই স্থায়ী থাকে এবং মুকীম অবস্থায় সালাত পূর্ণ (চার রাক’আত) করা হয়েছে। বুখারীতে আছে, অতঃপর নবী (ﷺ) যখন হিজরত করলেন, ঐ সময় সালাত চার রাক’আত করে দেয়া হয়। এবং সফর কালে আগের অবস্থা অর্থাৎ দু’ রাক’আত বহাল রাখা হয়। [৪৭০]
[৪৭০] বুখারী ১০৯০, ৩৫০, ৩৯৩৫, মুসলিম ৬৮৫, নাসায়ী ৪৫৩, ৪৫৫, আবূ দাঊদ ১১৯৮, আহমাদ ২৫৪৩৬, ২৫৮০৬, মুওয়াত্তা মালেক ৩৩৭, দারেমী ১৫০৯।বুখারীর বর্ণনায় রয়েছে, (আরবী) অতঃপর নবী (ﷺ) যখন হিজরত করলেন, ঐ সময় সালাত চার রাক’আত করে দেয়া হয়। এবং সফর কালে আগের অবস্থা অর্থাৎ দু’ রাক’আত বহাল রাখা হয়।
অনুবাদের উৎস
- সংকলক:
- শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
বুলুগুল মারাম হাদিস ৪২৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে আয়িশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, প্রথম অবস্থায় সালাত দুই রাকআত করে ফরয করা হয়েছিল। এরপর সফরের সালাত আগের মতো রাখা হয়, আর মুকীম অবস্থার সালাত পূর্ণ করা হয়। বুখারীর বর্ণনায় আরও আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিজরাত করার পর সালাত চার রাকআত করা হয় এবং সফরে আগের দুই রাকআত বহাল থাকে। এই হাদিস সফরে কসর সালাতের মূল ভিত্তি বোঝায়। এখানে মাগরিব বা ফজরের আলাদা আলোচনা এই অংশে নেই; তা পরের বর্ধিত বর্ণনায় এসেছে। তাই এই হাদিসের মূল শিক্ষা হলো—সফরের সালাতের জন্য দুই রাকআতের বিধান একটি স্বীকৃত নববী শিক্ষা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- প্রথম অবস্থায় সালাত দুই রাকআত করে ফরয হয়েছিল।
- সফরের সালাত দুই রাকআত হিসেবে বহাল থাকার কথা এসেছে।
- মুকীম অবস্থায় সালাত পূর্ণ হওয়ার কথা বর্ণিত হয়েছে।
- সফরে কসর সালাতের বিষয়টি হাদিসে স্পষ্টভাবে এসেছে।
