২/১২. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ৪৭৪ - সালাত
জুমু‘আর সালাত - খুতবা দেয়া অবস্থায় লাঠি বা ধনুকের উপর ভর করার বিধান
বুলুগুল মারাম : ৪৭৪
বুলুগুল মারামহাদিস নম্বর ৪৭৪
وَعَنِ الْحَكَمِ بْنِ حَزْنٍ - رضي الله عنه - قَالَ: شَهِدْنَا الْجُمُعَةَ مَعَ النَّبِيِّ - ﷺ - فَقَامَ مُتَوَكِّئًا عَلَى عَصًا أَوْ قَوْسٍ. رَوَاهُ أَبُو دَاوُدَ
হাকাম বিন হাযন (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা নবী (ﷺ) –এর সঙ্গে জুমার সালাতে উপস্থিত হলাম। তিনি লাঠি বা ধনুকের উপর ভর দিয়ে (খুত্বাহতে) দাঁড়ালেন। [৫১১]
[৫১১] আবূ দাঊদ ১০৯৬, আহমাদ ১৭৪০০। আবূ দাঊদের বর্ণনায় রয়েছে, হাকাম বিন হাযন (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) –এর কাছে সাতজন অথবা নয়জনের একটি দল নিয়ে আসলাম। আমরা তাঁর নিকট প্রবেশ করে বললামঃ হে আল্লাহর রাসূল! আমরা আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছি। আপনি আল্লাহর কাছে আমাদের কল্যাণের জন্য দু’আ করুন। আপনি আমাদেরকে কিছু করতে নির্দেশ দিন। আমরা তথায় কিছুদিন অবস্থান করলাম। রাসূলুল্লাহ (ﷺ) –এর সাথে জুমার সালাতে উপস্থিত হলাম। তিনি একটি ধনুক অথবা লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ালেন। তিনি আল্লাহর প্রশংসার পর বরকতময় সংক্ষিপ্ত কিছু ভাল কথা বললেন। অতঃপর তিনি বলেনঃ নিশ্চয় তোমাদের যা কিছু আদেশ করা হয় তা তোমরা করতে সক্ষম নও। বরং তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো এবং সুসংবাদ দিয়ে যাও।
