২/১৬. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ৫১৩ - বৃষ্টির সালাতে বিনয়ীভাবে বের হওয়া

সালাতুল ইসতিসকা বা বৃষ্টির জন্য সালাত - বৃষ্টি প্রার্থনার সালাত শরীয়তসম্মত ও সালাত আদায়ের উদ্দেশ্যে বের হওয়ার পদ্ধতি

ইসতিসকার সালাত: বিনয়, নম্রতা ও আল্লাহর কাছে চাওয়া

বুলুগুল মারামহাদিস নম্বর ৫১৩

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: خَرَجَ النَّبِيُّ - ﷺ - مُتَوَاضِعًا, مُتَبَذِّلًا, مُتَخَشِّعًا, مُتَرَسِّلًا, مُتَضَرِّعًا, فَصَلَّى رَكْعَتَيْنِ, كَمَا يُصَلِّي فِي الْعِيدِ, لَمْ يَخْطُبْ خُطْبَتَكُمْ هَذِهِ. رَوَاهُ الْخَمْسَةُ, وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ, وَأَبُو عَوَانَةَ, وَابْنُ حِبَّانَ

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বিনয়ী ও নম্রভাবে, সাধারণ পোশাক পরে, ভীত বিহ্বল হয়ে রওয়ানা করে ধীরপদে (মাঠে) পৌঁছে দু’ রাক‘আত সালাত পড়লেন, যেভাবে তিনি ঈদের সালাত পড়েন। কিন্তু তিনি তোমাদের এই খুতবাহ্‌র ন্যায় খুতবাহ দেননি।–তিরমিযী, আবূ ‘আউয়ানাহ ও ইবনু হিব্বান একে সহীহ বলেছেন। [৫৪৯]

[৫৪৯] আবূ দাঊদ ১১৬৫, ১১৬৬, তিরমিযী ৫৫৮, নাসায়ী ১৫০৬, ১৫০৮। ইবনু হিব্বান হাঃ ২৮৬২। (আরবী) শব্দের অর্থঃ সাজসজ্জা পরিত্যাগ করে স্বাভাবিক বেশভূষা ধারণ করা। আর (আরবী) হচ্ছেঃ হাটা-চলায় ধীরস্থিরতা অবলম্বন করা। তাড়াহুড়া না করা।

অনুবাদের উৎস

সংকলক:
শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

বুলুগুল মারাম হাদিস ৫১৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে বৃষ্টির জন্য সালাত বা সালাতুল ইসতিসকার সময় নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর বের হওয়ার ধরন বর্ণিত হয়েছে। তিনি বিনয়ী, নম্র, সাধারণ পোশাক পরা, ভীত ও আল্লাহর কাছে আকুতি নিয়ে মাঠে যান। এরপর ঈদের সালাতের মতো দুই রাকআত সালাত আদায় করেন। তবে বর্ণনায় বলা হয়েছে, তিনি তোমাদের এই খুতবার মতো খুতবা দেননি। তাই এখানে মূল শিক্ষা হলো, বৃষ্টি চাওয়ার সময় বাহ্যিক আয়োজনের চেয়ে অন্তরের বিনয় ও আল্লাহর সামনে অভাব প্রকাশ বেশি গুরুত্বপূর্ণ। “ইসতিসকার সালাত”, “বৃষ্টির নামাজ” এবং “বৃষ্টির জন্য দোয়া”—এসব শব্দে হাদিসটি খোঁজা হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বৃষ্টির জন্য সালাতে বিনয় ও নম্রতার শিক্ষা আছে।
  • নবীজি সাধারণ পোশাকে ও ভীত হৃদয়ে মাঠে বের হয়েছেন।
  • ইসতিসকার সালাত ঈদের সালাতের মতো দুই রাকআত হিসেবে বর্ণিত হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন