১/৪. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ৫২ - কুলি ও নাকে পানি আলাদা করার দুর্বল বর্ণনা

উযূর বিবরণ - কুলি করা ও নাকে পানি দেয়ার পদ্ধতি

কুলি ও নাকে পানি দেওয়ার নিয়ম: আলাদা পানি ব্যবহারের দুর্বল বর্ণনা

বুলুগুল মারামহাদিস নম্বর ৫২

وَعَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ, عَنْ أَبِيهِ, عَنْ جَدِّهِ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ - ﷺ يَفْصِلُ بَيْنَ الْمَضْمَضَةِ وَالِاسْتِنْشَاقِ. أَخْرَجَهُ أَبُو دَاوُدَ بِإِسْنَادِ ضَعِيفٍ

ত্বালহা বিন মুসরিফ (রহঃ) হতে তার বাবা, অতঃপর তার দাদা হতে বর্ণিতঃ

নবী (ﷺ) -কে কুলি করা ও নাকে পানি দেয়ার ক্ষেত্রে পার্থক্য করতে দেখেছি। (অর্থাৎ দুই কাজে আলাদা আলাদা পানি ব্যবহার করতেন)। আবূ দাঊদ (রহঃ) এটি দুর্বল সনদে বর্ণনা করেছেন। [৬৭]

[৬৭] যঈফ। আবূ দাঊদ (১৩৯), ইবনুল মুলকিন তাঁর খুলাসা আল বাদরুল মুনীর (১/৩২) গ্রন্থে হাদীসটিকে দুর্বল বলেছেন, আর তিনি একই গ্রন্থে (২/১০৪) এবং তুহফাতুল মুহতাজ (১/১৮২) গ্রন্থে বলেন, হাদীসটি দুর্বল, কেননা প্রসিদ্ধ মুহাদ্দিসগণের নিকট লাইস বিন আবূ সুলাইম দুর্বল বর্ণনাকারী হিসেবে পরিগণিত। ইমাম তাঁর খুলাসা (১/১০১) গ্রন্থে একে দুর্বল বলেছেন আর আল মাজমু’ (১/৩৮৫) গ্রন্থে বলেছেনঃ এর সনদ শক্তিশালী নয়। ইমাম সনআনী তাঁর সুবুলুস সালাম (১/৮২) গ্রন্থে বলেন, এর সনদে লাইস বিন আবূ সুলাইম রয়েছেন যিনি দুর্বল বর্ণনাকারী। ইমাম শওকানী তাঁর সাইলুল জাররার গ্রন্থে বলেন, এ হাদীসটিকে মুসরিফ ওয়ালিদ ত্বলহার অজ্ঞতার কারণে ত্রুটিপূর্ণ মনে করা হয় কিন্তু ইবনুস সালাহ এর সনদকে হাসান বলেছেন .........। মুহাদ্দিস আযীমাবাদী তাঁর গায়াতুল মাকসুদ (১/৪০৪), আওনুল মা’বুদ (১/১১৭) গ্রন্থেও হাদীসটিকে দুর্বল বলেছেন। শাইখ আলবানী যঈফ আবূ দাঊদ (১৩৯) গ্রন্থে একে দুর্বল বলেছেন। ইবনু হাজার তাঁর আত তালখীসুল হাবীর (১/১১৫) গ্রন্থে বলেন, এর সনদে লাইস বিন আবূ সুলাইম দুর্বল বর্ণনাকারী রয়েছে যাকে ইয়াহইয়া ইবনুল কাত্তান, ইবনু মুঈন, আহমাদ বিন হাম্বাল পরিত্যাগ করেছেন।

বুলুগুল মারাম হাদিস ৫২-এর সারসংক্ষেপ

এই হাদিসে বলা হয়েছে, একজন বর্ণনাকারী নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-কে কুলি করা এবং নাকে পানি দেওয়ার ক্ষেত্রে পার্থক্য করতে দেখেছেন; অর্থাৎ দুই কাজে আলাদা পানি ব্যবহার করতেন। তবে অনুবাদে স্পষ্ট বলা হয়েছে, আবূ দাউদ এটি দুর্বল সানাদে বর্ণনা করেছেন। তাই এ বর্ণনা থেকে জোরালো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। ওজুতে কুলি এবং নাকে পানি দেওয়া গুরুত্বপূর্ণ পরিচ্ছন্নতার কাজ, কিন্তু এই নির্দিষ্ট “আলাদা পানি” ব্যবহারের বর্ণনা দুর্বল হিসেবে উল্লেখিত। “কুলি করার নিয়ম” বা “নাকে পানি দেওয়ার নিয়ম” বিষয়ে আলোচনা করলে এই হাদিসের দুর্বলতা জানানো জরুরি। এতে পাঠক বুঝবেন, সব বর্ণনা একই মানের নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কুলি ও নাকে পানি দেওয়ার বিষয়টি ওজুর পরিচ্ছন্নতার অংশ।
  • আলাদা পানি ব্যবহারের এই নির্দিষ্ট বর্ণনা দুর্বল সানাদে এসেছে।
  • দুর্বল বর্ণনা থেকে কঠোর সিদ্ধান্ত দেওয়া ঠিক নয়।
  • হাদিস আলোচনা করলে সনদের মান উল্লেখ করা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন