৩/০. অধ্যায়ঃ
মহিলার জানাযার সালাতে ইমামের দাঁড়ানোর বিবরণ
বুলুগুল মারাম : ৫৬০
বুলুগুল মারামহাদিস নম্বর ৫৬০
وَعَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ - رضي الله عنه - قَالَ: صَلَّيْتُ وَرَاءَ النَّبِيِّ - صلى الله عليه وسلم - عَلَى امْرَأَةٍ مَاتَتْ فِي نِفَاسِهَا, فَقَامَ وَسْطَهَا. مُتَّفَقٌ عَلَيْهِ
সামুরাহ ইব্নু জুন্দাব (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পশ্চাতে আমি এমন এক স্ত্রীলোকের জানাযার সালাত আদায় করেছিলাম, যিনি নিফাস অবস্থায় মারা গিয়েছিলেন। তিনি তার (স্ত্রীলোকটির) মাঝ বরাবর দাঁড়িয়েছিলেন। [৫৯৭]
[৫৯৭] বুখারী ২৩২, ১২৩২, মুসলিম ৯৬৪, তিরমিযী ১০২৫, নাসায়ী ৩৯৩, ১৯৭৯, আবূ দাঊদ ৩১৯৫, ইবনু মাজাহ ১৪৯৩, আহমাদ ১৯৬৪৯, ১৯৭০১।
