৩/০. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ৫৬৬ - মৃতের জন্য জানাযার দোয়া
জানাযা সালাতে যে দু‘আগুলো পড়তে হয়
মৃতের জন্য জানাযার দোয়া: ক্ষমা ও রহমতের আবেদন
বুলুগুল মারাম : ৫৬৬
বুলুগুল মারামহাদিস নম্বর ৫৬৬
وَعَنْ عَوْفِ بْنِ مَالِكٍ - رضي الله عنه - قَالَ: صَلَّى رَسُولُ اللَّهِ - ﷺ - عَلَى جَنَازَةٍ، فَحَفِظْتُ مِنْ دُعَائِهِ: «اللَّهُمَّ اغْفِرْ لَهُ, وَارْحَمْهُ وَعَافِهِ, وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ, وَوَسِّعْ مُدْخَلَهُ, وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ, وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ, وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ, وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ, وَأَدْخِلْهُ الْجَنَّةَ, وَقِهِ فِتْنَةَ الْقَبْرِ وَعَذَابَ النَّارِ». رَوَاهُ مُسْلِمٌ
‘আউফ্ বিন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) একটি জানাযার সালাত আদায় করছিলেন; আমি তাঁর এ দুআটি মুখস্থ করে নিলাম। উচ্চারণঃ আল্লাহুম-মাগফির লাহূ ওয়ারহামহু, ওয়া ‘আফিহি, ওয়া’ফু আন্হু, ওয়া আক্রিম নুযুলাহূ, ওয়া ওয়াস্সি মাদ-খালাহূ, ওয়াগসিলহু বিলমা’ই ওয়াস সাল্জি ওয়াল বারাদি, ওয়া নাক্কিহী মিনাল খাতাইয়া কামা নাক্কায়তাস সাউবাল আবইয়াযা মিনাদ দানাসি, ওয়া আবদিলহু দারান খায়রান মিন দারিহি, ওয়া আহলান খায়রান মিন আহলিহী, ওয়া যাওজান খায়রান মিন যাওজিহি, ওয়া আদ্খিলহুল জান্নাতা, ওয়াকিহী ফিতনাতাল কাবরি ওয়া ‘আযাবান নার] অর্থঃ ইয়া আল্লাহ, তাকে ক্ষমা করে দাও, তার উপর করুণা কর, তাকে শক্তি দাও এবং তাকে রেহাই দাও।তার উপর সহৃদয় হও এবং তার প্রবেশদ্বার প্রশস্ত করে দাও এবং তাকে পানি, বরফ ও তুষার দ্বারা ধৌত করে দাও। তার গুনাহসমূহ পরিষ্কার করে দাও, সাদা কাপড় যে ভাবে দাগমুক্ত করে ধৌত করা হয়। সে যে ধরণের আবাসের সঙ্গে পরিচিত তার থেকে তাকে উত্তম আবাস দাও এবং যে ধরণের পরিবারের সঙ্গে পরিচিত তার থেকে উত্তম পরিবার দাও এবং তার স্ত্রী হতে উত্তম স্ত্রী দাও। তাকে জান্নাতে প্রবেশ করাও এবং কবরের ফিতনা হতে আর জাহান্নামের আগুন হতে তাকে রক্ষা কর। [৬০৩]
[৬০৩] মুসলিম ৯৬৩, তিরমিযী ১০২৫, নাসায়ী ১৯৮৩, ১৯৮৪, মুসলিমের বর্ণনায় আরো রয়েছে, আওফ (রাঃ) বলেনঃ [আরবী] মৃত ব্যক্তির উপর রাসূলুল্লাহ (ﷺ)-এর উক্ত দু‘য়ার কারণে আমি কামনা করেছিলাম যদি আমি সেই মৃত ব্যক্তিটি হতাম!
অনুবাদের উৎস
- সংকলক:
- শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
বুলুগুল মারাম হাদিস ৫৬৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে আওফ ইবনু মালিক (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক জানাযার সালাত আদায় করছিলেন, তখন তিনি নবীজির দোয়া মুখস্থ করে নেন। দোয়ায় মৃত ব্যক্তির জন্য ক্ষমা, রহমত, নিরাপত্তা, গুনাহ থেকে পবিত্রতা, উত্তম আবাস, উত্তম পরিবার, জান্নাতে প্রবেশ এবং কবরের ফিতনা ও আগুনের শাস্তি থেকে রক্ষার আবেদন করা হয়েছে। জানাযার দোয়া শেখার জন্য এই হাদিস খুব গুরুত্বপূর্ণ, কারণ এতে দোয়ার ভাষা ও অর্থ দুটিই গভীর। তবে এখানে মূল লক্ষ্য মৃত ব্যক্তির জন্য আন্তরিক দোয়া করা। দোয়ার প্রতিটি অংশে আল্লাহর কাছে কল্যাণ, ক্ষমা ও নিরাপত্তা চাওয়া হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জানাযার সালাতে মৃত ব্যক্তির জন্য ক্ষমা ও রহমতের দোয়া করা হয়।
- দোয়ায় কবরের ফিতনা ও আগুনের শাস্তি থেকে রক্ষার আবেদন আছে।
- মৃত ব্যক্তির জন্য দোয়া হতে পারে বিস্তারিত, নম্র ও আন্তরিক।
