৩/০. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ৫৬৭ - জীবিত-মৃত সবার জন্য জানাযার দোয়া

জানাযা সালাতে যে দু‘আগুলো পড়তে হয়

জানাযার দোয়ায় জীবিত-মৃত সবার জন্য ক্ষমা

বুলুগুল মারামহাদিস নম্বর ৫৬৭

وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ - ﷺ - إِذَا صَلَّى عَلَى جَنَازَةٍ يَقُولُ: «اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا, وَمَيِّتِنَا, وَشَاهِدِنَا, وَغَائِبِنَا, وَصَغِيرِنَا, وَكَبِيرِنَا, وَذَكَرِنَا, وَأُنْثَانَا, اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ, وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ, اللَّهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَهُ, وَلَا تُضِلَّنَا بَعْدَهُ». رَوَاهُ مُسْلِمٌ, وَالْأَرْبَعَةُ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) জানাযার সালাতে বলতেন : উচ্চারণ : আল্লাহুম-মাগফির লিহাইয়্যিনা, ওয়া মাইয়্যিতিনা, ওয়া শাহিদিনা, ওয়া গায়িবিনা, ওয়া সাগীরিনা ওয়া কাবী-রিনা, ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়ায়তাহূ মিন্না ফা আহইহী ‘আলাল ইসলামি ওয়া মান তাওয়াফ্‌ফায়তাহূ মিন্না ফাতাওয়াফ্‌ফাহু ‘আলাল ঈমানি, আল্লাহুম্মা লা তাহ্‌রিমনা আজরাহূ ওয়ালা তুযিল্লানা বা’দাহু্।অর্থঃ “হে আল্লাহ্! আমাদের জীবিত-মৃত, উপস্থিত, অনুপস্থিত, ছোট বড়, নারী-পুরুষ নির্বিশেষে সকলকে ক্ষমা করো। হে আল্লাহ্! তুমি আমাদের মধ্যে যাকে জীবিত রাখো তাকে ইসলামের উপর জীবিত রাখো এবং আমাদের মধ্যে যাকে মৃত্যু দান করো, তাকে ঈমানের সাথে মৃত্যুদান করো। হে আল্লাহ্! আমাদেরকে এর প্রতিদান থেকে বঞ্চিত করো না এবং এর পরে আমাদের পথভ্রষ্ট করো না।” [৬০৪]

[৬০৪] আবূ দাঊদ ৩২০১, ৩২০০, তিরমিযী ১০২৪, ইবনু মাজাহ ১৪৯৮, নাসায়ী ১৯৮৬। হাদীসটি মূলত মুসলিমে নেই।

অনুবাদের উৎস

সংকলক:
শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

বুলুগুল মারাম হাদিস ৫৬৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জানাযার সালাতে একটি দোয়া পড়তেন। দোয়ায় জীবিত ও মৃত, উপস্থিত ও অনুপস্থিত, ছোট ও বড়, পুরুষ ও নারী—সবাইকে ক্ষমা করার আবেদন আছে। এরপর জীবিতদের ইসলামের উপর জীবন দান এবং মৃতদের ঈমানের সাথে মৃত্যু দানের দোয়া করা হয়েছে। আরও আছে, মৃত ব্যক্তির প্রতিদান থেকে বঞ্চিত না করা এবং তার পরে পথভ্রষ্ট না করার আবেদন। জানাযার দোয়া শুধু মৃতের জন্য নয়, বরং উপস্থিত মুসলিমদের জন্যও শিক্ষা বহন করে। এখানে দোয়ার ভাষা ব্যাপক, কোমল এবং ঈমানকেন্দ্রিক।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • এই দোয়ায় জীবিত ও মৃত উভয়ের জন্য ক্ষমা চাওয়া হয়েছে।
  • ইসলামের উপর জীবন ও ঈমানের সাথে মৃত্যু চাওয়ার শিক্ষা আছে।
  • জানাযার দোয়া মুসলিম সমাজের সবার কল্যাণকে স্মরণ করায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন