৩/০. অধ্যায়ঃ
রাত্রে দাফন করার বিধান
বুলুগুল মারাম : ৫৯৩
বুলুগুল মারামহাদিস নম্বর ৫৯৩
وَعَنْ جَابِرٍ - رضي الله عنه - أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - قَالَ: «لَا تَدْفِنُوا مَوْتَاكُمْ بِاللَّيْلِ إِلَّا أَنْ تُضْطَرُّوا». أَخْرَجَهُ ابْنُ مَاجَهْ وَأَصْلُهُ فِي «مُسْلِمٍ»، لَكِنْ قَالَ: زَجَرَ أَنْ يُقْبَرَ الرَّجُلُ بِاللَّيْلِ, حَتَّى يُصَلَّى عَلَيْهِ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমাদের মৃতদেরকে রাতের বেলা দাফন করবে না, তবে উপায় না থাকলে করবে। -ইবনে মাজাহ। এর মূল বক্তব্য মুসলিমে রয়েছে। কিন্তু তিনি (রাবী) বলেন, নবী এ সম্বদ্ধে কড়াকড়ি করেছেন-রাত্রে কবর দিলে জানাযার সালাত আদায় না করে যেন তা কবরস্থ না করা হয়। [৬২৯]
[৬২৯] মুসলিম ৯৪৩, নাসায়ী ১৮৯৫, আবূ দাঊদ ৩১৪৮, আহমাদ ১৩৭৩২।
