৫/০. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ৬৫৫ - চাঁদ দেখার সাক্ষ্য ও সাওমের ঘোষণা

সাওম আরম্ভ হওয়ার ব্যাপারে একজনের সাক্ষ্যদানই যথেষ্ট

চাঁদ দেখার সাক্ষ্য যাচাই করে রমযানের ঘোষণা

বুলুগুল মারামহাদিস নম্বর ৬৫৫

وَعَنِ ابْنِ عَبَّاسٍ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ أَعْرَابِيًّا جَاءَ إِلَى النَّبِيِّ - ﷺ - فَقَالَ: إِنِّي رَأَيْتُ الْهِلَالَ, فَقَالَ: «أَتَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ?» قَالَ: نَعَمْ. قَالَ: «أَتَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ» قَالَ: نَعَمْ. قَالَ: «فَأَذِّنْ فِي النَّاسِ يَا بِلَالُ أَنْ يَصُومُوا غَدًا». رَوَاهُ الْخَمْسَةُ, وَصَحَّحَهُ ابْنُ خُزَيْمَةَ, وَابْنُ حِبَّانَ وَرَجَّحَ النَّسَائِيُّ إِرْسَالَهُ

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

কোন একজন অশিক্ষিত গ্রাম্য লোক নবী (ﷺ)-এর সামনে এসে বললো, আমি চাঁদ দেখেছি। তিনি বললেন, তুমি কি এ সত্যের সাক্ষ্য দাও যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই-সে বললো, হা। তারপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন-তুমি কি সাক্ষ্য দাও যে মুহাম্মদ (ﷺ) আল্লাহর রাসূল। লোকটা বললো, হা। অতঃপর নবী (ﷺ) বললেন, হে বিলাল! আগামী কাল সাওম পালনের নির্দেশটি লোকেদের মাঝে ঘোষণা করে দাও। -ইবনু খুযাইমাহ ও ইবনু হিব্বান একে সহীহ বলেছেন। নাসায়ী এর মুরসাল হওয়াকে অধিকতর প্রাধান্য দিয়েছেন।” [৭০১]

[৭০১] আবু দাউদ ২৩৪১, তিরমিযী ৬৯১, নাসায়ী ২১১২, ২১১৩, ইবনু মাজাহ ১৬৫২, ১৬৯২। সাম্মাক বিন হারব ইকরামা থেকে, তিনি ইবনু আব্বাস থেকে এটি বর্ণনা করেছেন। সাম্মাক ইকরামা থেকে বর্ণনার সময় এলোমেলো করে বর্ণনা করেছেন। তিনি কখনও মারফু’ আবার কখনও মুরসাল হিসেবে বর্ণনা করেছেন। শাইখ সুমাইর আয যুহাইর বলেন, মুসনাদে আমি এ হাদীসটি পাইনি।

বুলুগুল মারাম হাদিস ৬৫৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক অশিক্ষিত গ্রাম্য ব্যক্তি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে এসে বলেন, তিনি চাঁদ দেখেছেন। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তার ঈমানের সাক্ষ্য সম্পর্কে জিজ্ঞাসা করেন: আল্লাহ ছাড়া প্রকৃত উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল—এ কথা সে স্বীকার করে। এরপর নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বিলাল রাদিয়াল্লাহু ‘আনহুকে লোকদের মাঝে আগামীকাল সাওমের ঘোষণা দিতে বলেন। এখানে হিলাল দেখা, সাক্ষ্য যাচাই, সাওমের ঘোষণা এবং সমাজকে জানানো—এসব বিষয় সরাসরি এসেছে। হাদিসটি দেখায়, চাঁদ দেখার সংবাদ গ্রহণের আগে যাচাই করা হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • চাঁদ দেখার দাবি যাচাই করা হয়েছে।
  • সাওমের ঘোষণা দায়িত্বশীলভাবে মানুষের মাঝে পৌঁছানো হয়েছে।
  • ব্যক্তির সংবাদ সমাজের ইবাদতের সঙ্গে যুক্ত হতে পারে।
  • রমযান শুরুতে নিশ্চিত সংবাদ ও ঘোষণা গুরুত্বপূর্ণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন