৭/১. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ৮১২ - মূল্য নির্ধারণ ও জুলুম থেকে বাঁচার শিক্ষা
ক্রয় বিক্রয়ের শর্তাবলী ও তার নিষিদ্ধ বিষয় - দ্রব্যমূল্য বৃদ্ধি করার বিধান
মূল্য নির্ধারণের হাদিস: বাজারে জুলুম থেকে সতর্কতা
বুলুগুল মারাম : ৮১২
বুলুগুল মারামহাদিস নম্বর ৮১২
وَعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ - رضي الله عنه - قَالَ: غَلَا السِّعْرُ بِالْمَدِينَةِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ - ﷺ - فَقَالَ النَّاسُ: يَا رَسُولَ اللَّهِ! غَلَا السِّعْرُ, فَسَعِّرْ لَنَا, فَقَالَ رَسُولُ اللَّهِ - ﷺ - إِنَّ اللَّهَ هُوَ الْمُسَعِّرُ, الْقَابِضُ, الْبَاسِطُ, الرَّازِقُ, وَإِنِّي لَأَرْجُو أَنْ أَلْقَى اللَّهَ تَعَالَى-, وَلَيْسَ أَحَدٌ مِنْكُمْ يَطْلُبُنِي بِمَظْلِمَةٍ فِي دَمٍ وَلَا مَالٍ». رَوَاهُ الْخَمْسَةُ إِلَّا النَّسَائِيَّ, وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ
আনাস ইবনু মালেক (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) -এর যুগে একবার জিনিসপত্রের দাম বেড়ে গেলো। লোকজন বললো, হে আল্লাহর রাসূল! জিনিসপত্রের দাম বেড়ে গেছে। অতএব আপনি আমাদের জন্য মূল্য বেঁধে দিন। তিনি বলেনঃ নিশ্চয় আল্লাহ মূল্য নিয়ন্ত্রণকারী, সংকোচনকারী, সম্প্রসারণকারী এবং রিযিক দানকারী। আমি আমার রবের সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই যে, কেউ যেন আমার বিরুদ্ধে রক্তের ও সম্পদের কোনরূপ অভিযোগ উত্থাপন করতে না পারে। -ইবনু হিব্বান একে সহীহ বলেছেন। [৮৬৫]
[৮৬৫] আবূ দাউদ ৩৪৫১, তিরমিযী ১৩১৪, ইবনু মাজাহ ২২০০, আহমাদ ১২১৮১, দারেমী ২৫৪৫। বহু সূত্রের ভিত্তিতে হাদিসটি সহিহ, তাওযিহুল আহকাম ৪/৩২৫ পৃঃ
অনুবাদের উৎস
- সংকলক:
- শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
বুলুগুল মারাম হাদিস ৮১২-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর যুগে মদীনায় জিনিসপত্রের দাম বেড়ে যায়। লোকজন তাঁকে মূল্য বেঁধে দিতে অনুরোধ করে। তিনি বলেন, আল্লাহই মূল্য নিয়ন্ত্রণকারী, সংকোচনকারী, সম্প্রসারণকারী এবং রিযিকদাতা। তিনি আরও বলেন, তিনি রবের সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চান, যেন কেউ তাঁর বিরুদ্ধে রক্ত বা সম্পদের জুলুমের অভিযোগ না করে। এই হাদিসের মূল শিক্ষা হলো, বাজার ও মূল্য বিষয়ে সিদ্ধান্ত নিতে ন্যায়বোধ জরুরি। এখানে নবীজি জুলুমের আশঙ্কাকে গুরুত্ব দিয়েছেন। তাই মূল্য নির্ধারণ, বাজারে হস্তক্ষেপ বা সম্পদ-সংক্রান্ত সিদ্ধান্তে কারও অধিকার নষ্ট হয় কি না, তা ভাবা দরকার। হাদিসটি রিযিকের ব্যাপারে আল্লাহর উপর ভরসা এবং মানুষের সম্পদের হক রক্ষার শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দ্রব্যমূল্যের বিষয়ে সিদ্ধান্ত নিতে জুলুম থেকে বাঁচা জরুরি।
- রিযিকের মালিক আল্লাহ—এই বিশ্বাস মানুষকে সংযত করে।
- অন্যের সম্পদের হক নষ্ট করে এমন পদক্ষেপ থেকে সতর্ক থাকা দরকার।
