৭/৩. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ৮৩২ - সোনা-রূপা বিনিময়ে সমতা ও নগদের বিধান

সুদ - সুদী লেনদেনের প্রকার এবং পন্য বিনিময়ের পদ্ধতি

সোনা-রূপার লেনদেন: সমান পরিমাণ ও নগদ বিনিময়ের বিধান

বুলুগুল মারামহাদিস নম্বর ৮৩২

وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ - رضي الله عنه - أَنَّ رَسُولَ اللَّهِ - ﷺ - قَالَ: [ص: 245] «لَا تَبِيعُوا الذَّهَبَ بِالذَّهَبِ إِلَّا مِثْلًا بِمِثْلٍ, وَلَا تُشِفُّوا بَعْضَهَا عَلَى بَعْضٍ, وَلَا تَبِيعُوا الْوَرِقَ بِالْوَرِقِ إِلَّا مِثْلًا بِمِثْلٍ, وَلَا تُشِفُّوا بَعْضَهَا عَلَى بَعْضٍ, وَلَا تَبِيعُوا مِنْهَا غَائِبًا بِنَاجِزٍ». مُتَّفَقٌ عَلَيْهِ

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, সমান পরিমাণ ছাড়া তোমরা সোনার বদলে সোনা বিক্রি করবে না, একটি অপরটি হতে কম-বেশি করবে না। [৮৮৫] সমান ছাড়া তোমরা রূপার বদলে রূপা বিক্রি করবে না ও একটি অপরটি হতে কম-বেশি করবে না। আর নগদ মুদ্রার বিনিময়ে বাকী মুদ্রা বিক্রি করবে না। [৮৮৬]

[৮৮৫] (আরবী) শব্দের অর্থঃ (আরবী) অর্থাৎ প্রাধান্য না দেওয়া।[৮৮৬] বুখারী ২১৭৬, ২১৭৭, ২১৭৯, মুসলিম ১৫৮৪, ১৫৯৬, তিরমিযী ১১৬২, নাসায়ী ৪৫৬৫, ৪৫৭০, ইবনু মাজাহ ২২৫৭, আহমাদ ১০৬২৩, ১০৬৭৮, ১১০৮৮, মালিক ১৩২৪।

বুলুগুল মারাম হাদিস ৮৩২-এর সারসংক্ষেপ

এই হাদিসে সোনা ও রূপার বিনিময় সম্পর্কে স্পষ্ট নির্দেশনা এসেছে। সোনার বদলে সোনা বিক্রি করলে তা সমান পরিমাণে হতে হবে, কম-বেশি করা যাবে না। একইভাবে রূপার বদলে রূপা বিক্রি করলেও সমান হতে হবে। আরও বলা হয়েছে, নগদ মুদ্রার বিনিময়ে বাকী মুদ্রা বিক্রি করা যাবে না। এখানে মূল শিক্ষা হলো, একই ধরনের মূল্যবান বস্তু বিনিময়ে বাড়তি নেওয়া বা দেওয়া সুদের দরজা খুলে দিতে পারে। তাই সোনা-রূপার লেনদেনে সতর্কতা, সমতা ও নগদ বিনিময় দরকার। হাদিসটি মুসলিমদের শেখায়, লাভের জন্য এমন পদ্ধতি গ্রহণ করা যাবে না যাতে একই জিনিসের বিনিময়ে অন্যায় বাড়তি নেওয়া হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সোনার বদলে সোনা সমান পরিমাণে হতে হবে।
  • রূপার বদলে রূপা বিক্রিতেও কম-বেশি করা যাবে না।
  • নগদ মুদ্রার বিনিময়ে বাকী মুদ্রা বিক্রি থেকে নিষেধ করা হয়েছে।
  • একই ধরনের বস্তু বিনিময়ে সুদ থেকে সতর্ক থাকতে হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন