৭/৩. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ৮৪০ - ক্ৰয়-বিক্রয়ের বিধান
সুদ - বাকীতে প্রাণীর বদলে প্রাণী বিক্রির বিধান
বুলুগুল মারাম : ৮৪০
বুলুগুল মারামহাদিস নম্বর ৮৪০
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو -رَضِيَ اللَّهُ عَنْهُمَا; أَنَّ رَسُولَ - ﷺ - أَمَرَهُ أَنْ يُجَهِّزَ جَيْشًا فَنَفِدَتِ الْإِبِلُ، فَأَمَرَهُ أَنْ يَأْخُذَ عَلَى قَلَائِصِ الصَّدَقَةِ. قَالَ: فَكُنْتُ آخُذُ الْبَعِيرَ بِالْبَعِيرَيْنِ إِلَى إِبِلِ الصَّدَقَةِ. رَوَاهُ الْحَاكِمُ وَالْبَيْهَقِيُّ, وَرِجَالُهُ ثِقَاتٌ
‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) তাঁকে একটি সৈন্যদলের প্রস্তুতির জন্য নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তখন উট নিঃশেষিত, ফলে তিনি তাঁকে সাদাকাহর উটের উপর উট সংগ্রহের আদেশ দিলেন। বর্ণনাকারী (সাহাবী) বলছেন, আমি সদাকাহর উট এলে একটি উটের বদলে দু’টি উট দেব বলে উট সংগ্রহ করতে লাগলাম। - এর রাবীগণ নির্ভরযোগ্য। [৮৯৫
[৮৯৫] হাকিম ২য় খণ্ড ৫৬, ৫৭, বাইহাক্বী ৫ম খণ্ড ২৮৭-২৮৮।
অনুবাদের উৎস
- সংকলক:
- শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
