৭/৬. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ৮৬৮ - সাবালক হওয়া ও বয়সের বিবেচনা
দেউলিয়া ও সম্পত্তির কর্তৃত্ব বিলোপ - নিঃস্ব ব্যক্তির মালিকানা হরণ শরীয়তসম্মত
সাবালক হওয়ার বয়স: ইবনু উমর (রাঃ)-এর বর্ণনার শিক্ষা
বুলুগুল মারাম : ৮৬৮
বুলুগুল মারামহাদিস নম্বর ৮৬৮
وَعَنِ ابْنِ عُمَرَ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا- قَالَ: عُرِضْتُ عَلَى النَّبِيِّ - ﷺ - يَوْمَ أُحُدٍ, وَأَنَا ابْنُ أَرْبَعَ عَشْرَةَ سَنَةً, فَلَمْ يُجِزْنِي, وَعُرِضْتُ عَلَيْهِ يَوْمَ الْخَنْدَقِ, وَأَنَا ابْنُ خَمْسَ عَشْرَةَ سَنَةً, فَأَجَازَنِي. مُتَّفَقٌ عَلَيْهِوَفِي رِوَايَةٍ لِلْبَيْهَقِيِّ: «فَلَمْ يُجِزْنِي, وَلَمْ يَرَنِي بَلَغْتُ». وَصَحَّحَهَا ابْنُ خُزَيْمَةَ
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আমার ১৪ বছর বয়সে ওহুদ যুদ্ধের সময় আমাকে যোদ্ধাদের মধ্যে শামিল করার জন্য রাসূলুল্লাহ (ﷺ) এর নিকটে হাজির করা হলে তিনি আমাকে অনুমতি দেননি। তারপর খন্দকের যুদ্ধের সময় ১৫ বছর বয়সে আমাকে তাঁর সম্মুখে পেশ করা হলে তিনি আমাকে এর অনুমতি প্রদান করেন। [৯৩১] বাইহাকীতে আছে, আমাকে অনুমতি দেননি আর আমাকে সাবালক মনে করেননি। ইব্নু খুযাইমাহ হাদীসটিকে সহীহ্ বলেছেন। [৯৩২]
[৯৩১] বুখারী ২৬৬৪, ৪০৯৭, ৪১০৭, মুসলিম ১৮৬৮, তিরমিযী ১৭১১, নাসায়ী ৩৪৩১, আবূ দাউদ ৪৪০৬, ইবনু মাজাহ ২৫৪৩, ৪৬৪৭। বুখারী এবং মুসলিমের বর্ণনায় আরো রয়েছে, নাফি‘ (রহঃ) বলেন, আমি খলীফা ‘উমার ইবনু ‘আবদুল ‘আযীযের নিকট গিয়ে এ হাদীস শুনালাম। তিনি বললেন, এটাই হচ্ছে প্রাপ্ত ও অপ্রাপ্ত বয়সের সীমারেখা। অতঃপর তিনি তাঁর গভর্নরদেরকে লিখিত নির্দেশ পাঠালেন যে, (সেনাবাহিনীতে) যাদের বয়স পনের হয়েছে তাদের জন্য যেন ভাতা নির্দিষ্ট করেন।[৯৩২] ইবনু হিব্বান ৪৭০৮, দারাকুতনী ৩য় খণ্ড ৩৫১ পৃষ্ঠা। আবদুর রাযযাক ইবনু জুরাইজ থেকে এ হাদীসটিকে সহীহ হিসেবে সমর্থন করেছেন।
বুলুগুল মারাম হাদিস ৮৬৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইবনু উমর (রাঃ) নিজের অভিজ্ঞতা বলেছেন। উহুদ যুদ্ধের সময় তাঁর বয়স ছিল ১৪ বছর। তখন তাঁকে যোদ্ধাদের মধ্যে শামিল করার জন্য রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সামনে পেশ করা হলে তিনি অনুমতি দেননি। পরে খন্দকের যুদ্ধের সময় তাঁর বয়স ১৫ বছর হলে তাঁকে পেশ করা হয় এবং তিনি অনুমতি পান। বাইহাকীর বর্ণনায় আছে, প্রথমবার তাঁকে অনুমতি দেওয়া হয়নি এবং তাঁকে সাবালক মনে করা হয়নি। এই হাদিস দায়িত্ব, সক্ষমতা এবং বয়স বিবেচনার কথা শেখায়। বড় কাজে অংশ নিতে শুধু আগ্রহ যথেষ্ট নয়; শারীরিক ও বাস্তব সক্ষমতাও বিবেচনা করা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- গুরুত্বপূর্ণ দায়িত্বে বয়স ও সক্ষমতা বিবেচনা করা দরকার।
- শুধু আগ্রহ থাকলেই বড় দায়িত্ব দেওয়া যায় না।
- সাবালক হওয়া ও দায়িত্বের মধ্যে সম্পর্ক আছে।
- নেতৃত্বে সিদ্ধান্ত নেওয়ার সময় বাস্তব অবস্থা দেখা জরুরি।
