৭/৭. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ৮৭২ - আপোষ-মীমাংসা ও শর্ত পালনের নিয়ম
আপোষ মীমাংসা - শরীয়ত বিরোধী না হলে সন্ধি করা জায়েয
আপোষ-মীমাংসা ও শর্ত: হালাল-হারামের সীমা মানার শিক্ষা
বুলুগুল মারাম : ৮৭২
বুলুগুল মারামহাদিস নম্বর ৮৭২
عَنْ عَمْرِو بْنِ عَوْفٍ الْمُزَنِيِّ - رضي الله عنه - أَنَّ رَسُولَ اللَّهِ - ﷺ - قَالَ: «الصُّلْحُ جَائِزٌ بَيْنَ الْمُسْلِمِينَ, إِلَّا صُلْحًا حَرَّمَ حَلَالًا وَ أَحَلَّ حَرَامًا، وَالْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ, إِلَّا شَرْطًا حَرَّمَ حَلَالًا وَ أَحَلَّ حَرَامًا». رَوَاهُ التِّرْمِذِيُّ وَصَحَّحَهُوَأَنْكَرُوا عَلَيْهِ; لِأَنَّ رَاوِيَهُ كَثِيرَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِوِ بْنِ عَوْفٍ ضَعِيفٌوَكَأَنَّهُ اعْتَبَرَهُ بِكَثْرَةِ طُرُقِهِ
আমর বিন আওফ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন- মুসলিমদের মধ্যে আপোষ-মীমাংসা করা বৈধ কাজ, তবে তার দ্বারা হালালকে হারাম ও হারামকে হালাল করা হলে তা অবৈধ হবে। মুসলিম ব্যক্তি স্বীয় শর্তাদি পালনেও বাধ্য, তবে ঐ শর্ত পালনে বাধ্য নয় যার দ্বারা হালাল বস্তুকে হারাম ও হারাম বস্তুকে হালাল করা হয়। -তিরমিযী হাদীসটিকে সহীহ বলেছেন। অন্যান্য মুহাদ্দিস মুনকার বলেছেন। কেননা এ হাদীসের রাবী ‘কাসীর বিন ‘আবদুল্লাহ বিন আম্র বিন আওফ দুর্বল। তিরমিযী সম্ভবতঃ সানদের আধিক্যতা হেতু হাদীসটিকে সহীহ বলেছেন।”
[৯৩৬] তিরমিযি হাদিসটিকে সহিহ বলেছেন, অন্যান্য মুহাদ্দিস মুনকার বলেছেন।
বুলুগুল মারাম হাদিস ৮৭২-এর সারসংক্ষেপ
এই হাদিসে বলা হয়েছে, মুসলিমদের মধ্যে আপোষ-মীমাংসা বৈধ, তবে এমন মীমাংসা বৈধ নয় যা হালালকে হারাম করে বা হারামকে হালাল করে। একইভাবে মুসলিমরা নিজেদের শর্ত পালনে বাধ্য, তবে এমন শর্ত মানতে বাধ্য নয় যা হালালকে হারাম বা হারামকে হালাল করে। এখানে লেনদেন, চুক্তি, শর্ত এবং মীমাংসার গুরুত্বপূর্ণ নিয়ম পাওয়া যায়। মানুষ ঝগড়া মেটাতে আপোষ করবে—এটি ভালো। কিন্তু আপোষের নামে আল্লাহর বিধানের সীমা বদলে দেওয়া যাবে না। বর্ণনায় হাদিসের রাবী সম্পর্কে দুর্বলতার কথাও এসেছে, তাই দলিল হিসেবে ব্যবহার করতে হলে সনদের আলোচনা জানা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আপোষ-মীমাংসা ভালো, তবে হালাল-হারামের সীমা বদলানো যাবে না।
- চুক্তির শর্ত পালন করতে হয়, যদি তা শরিয়তের সীমার বাইরে না যায়।
- বিবাদ মেটাতে ন্যায় ও বৈধতার সীমা মানতে হবে।
- হাদিসের মান সম্পর্কে আলেমদের আলোচনা জানা দরকার।
