৭/৯. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ৮৮০ - ব্যবসায় অংশীদারিত্ব ও খিয়ানত
যৌথ ব্যবসা ও উকিল নিযোগ করা - শরীকানা ব্যবসার ক্ষেত্রে উপদেশ সহকারে উৎসাহ প্রদাণ এবং এতে খিয়ানত না করা
ব্যবসায় অংশীদারিত্বে সততা: খিয়ানত না করার হাদিস
বুলুগুল মারাম : ৮৮০
বুলুগুল মারামহাদিস নম্বর ৮৮০
عَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - ﷺ: «قَالَ اللَّهُ: أَنَا ثَالِثُ الشَّرِيكَيْنِ مَا لَمْ يَخُنْ أَحَدُهُمَا صَاحِبَهُ, فَإِذَا خَانَ خَرَجْتُ مِنْ بَيْنِهِمَا». رَوَاهُ أَبُو دَاوُدَ, وَصَحَّحَهُ الْحَاكِمُ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মহান আল্লাহ বলেছেন- যতক্ষণ দুজন শরীকদার ব্যবসায়ে একে অপরের সাথে খিয়ানত (বিশ্বাসঘাতকতা) না করে ততক্ষণ আমি তাদের তৃতীয় শরীক হিসাবে (তাদের সহযোগিতা করতে) থাকি। অতঃপর যখন খিয়ানত করে, তখন আমি তাদের মধ্য থেকে বেরিয়ে যাই (তারা আমাদের সহযোগিতা থেকে বঞ্চিত হয়)।-হাকিম একে সহীহ বলেছেন।
[৯৪৬] আবু দাউদ ৩৩৮৩। শাইখ আলবানী ইরওয়াউল গালীল (১৪৬৮), যঈফ তারগীব (১১১৪), গায়াতুল মারাম ৩৫৭, যঈফুল জামে' ১৭৪৮, যঈফ আবু দাউদ (৩৩৮৩) গ্রন্থে একে দুর্বল বলেছেন। আর নাকদুন নুসুস ৩০ গ্রছে বলেন এর সনদে দুর্বলতা ও দুটি ত্রুটি রয়েছে। ইমাম দারাকুতনী আত-তালখীসুল হাবীর ৩/১০১৭গ্রছে বলেন, : ...... মুরসাল হওয়ার দোষে দুষ্ট।
বুলুগুল মারাম হাদিস ৮৮০-এর সারসংক্ষেপ
এই হাদিসে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, মহান আল্লাহ বলেন—যতক্ষণ দুই শরীক ব্যবসায় একে অপরের সঙ্গে খিয়ানত না করে, ততক্ষণ তিনি তাদের তৃতীয় শরীক হিসেবে থাকেন। কিন্তু যখন তারা খিয়ানত করে, তখন তিনি তাদের মধ্য থেকে বেরিয়ে যান। এখানে ব্যবসা, অংশীদারিত্ব, বিশ্বাস ও সততার বড় শিক্ষা আছে। শরীকদারি ব্যবসায় লাভ-লোকসান শুধু হিসাবের বিষয় নয়; সেখানে আস্থা, আমানতদারি এবং স্বচ্ছতা জরুরি। একজন আরেকজনকে ঠকালে সম্পর্ক নষ্ট হয় এবং বরকত থেকে বঞ্চিত হওয়ার ভয় থাকে। তাই ব্যবসায় খিয়ানত থেকে দূরে থাকা এবং অংশীদারের হক ঠিক রাখা এই হাদিসের মূল শিক্ষা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অংশীদারিত্বে সততা ও আমানতদারি জরুরি।
- শরীককে ঠকানো ব্যবসার বরকত নষ্টের কারণ হতে পারে।
- ব্যবসায় বিশ্বাস রক্ষা করা বড় দায়িত্ব।
- খিয়ানত থেকে বাঁচলে পারস্পরিক সম্পর্ক ভালো থাকে।
