৭/১১. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ৮৯০ - ক্ৰয়-বিক্রয়ের বিধান
অপরের বস্তু থেকে সাময়িকভাবে উপকৃত হওয়া - আমানত ও ধার নেয়া বস্ত ফেরৎ দেয়া ওয়াজিব
বুলুগুল মারাম : ৮৯০
বুলুগুল মারামহাদিস নম্বর ৮৯০
وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - ﷺ: «أَدِّ الْأَمَانَةَ إِلَى مَنِ ائْتَمَنَكَ, وَلَا تَخُنْ مَنْ خَانَكَ». رَوَاهُ أَبُو دَاوُدَ, وَالتِّرْمِذِيُّ وَحَسَّنَهُ, وَصَحَّحَهُ الْحَاكِمُ, وَاسْتَنْكَرَهُ أَبُو حَاتِمٍ الرَّازِيُّ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমার নিকটে আমানতরূপে রক্ষিত বস্তু আমানতদাতাকে ফেরত দাও আর তোমার সাথে খেয়ানত করে এমন লোকের সাথেও তুমি বিশ্বাসঘাতকতা করবে না। -তিরমিযী একে হাসান বলেছেন আর হাকিম একে সহীহ্ বলেছেন। আর আবূ হাতিম রাযী একে মু্ন্কার (দুর্বল হাদীস) বলেছেন। হাদীস শাস্ত্রের একদল হাফিয হাদীসটিকে বর্ণনা করেছেন, যা আরীয়ার অন্তর্ভুক্ত। [৯৫৬]
[৯৫৬] আবূ দাউদ ৩৫৩৫, তিরমিযী ১২৬৪, দারেমী ২৫৯৭।
