৭/১১. অধ্যায়ঃ
অপরের বস্তু থেকে সাময়িকভাবে উপকৃত হওয়া - “আরিয়া”র যিম্মা নেওয়ার বিধান
বুলুগুল মারাম : ৮৯১
বুলুগুল মারামহাদিস নম্বর ৮৯১
وَعَنْ يَعْلَى بْنِ أُمَيَّةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «إِذَا أَتَتْكَ رُسُلِي فَأَعْطِهِمْ ثَلَاثِينَ دِرْعًا»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ! أَعَارِيَةٌ مَضْمُونَةٌ أَوْ عَارِيَةٌ مُؤَدَّاةٌ قَالَ: «بَلْ عَارِيَةٌ مُؤَدَّاةٌ». رَوَاهُ أَحْمَدُ, وَأَبُو دَاوُدَ, وَالنَّسَائِيُّ, وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ
ইয়া’লা বিন্ উমাইয়াহ হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছিলেন, যখন আমার দূতগণ (প্রেরিত লোকগণ) তোমার নিকটে আসবে তখন তুমি তাদেরকে ৩০টি বর্ম দিবে । আমি বললাম, হে আল্লাহর রাসূল! ওগুলো কি ক্ষতিপূরণের দায়িত্বমুক্ত সাময়িক ঋণ বিশেষ না পরিশোধ্য ধার মাত্র? তিনি বললেন, পরিশোধীয় ধার স্বরূপ । -ইবনু হিব্বান সহীহ্ বলেছেন । [৯৫৭]
[৯৫৭] আবূ দাউদ ৩৫৬২, ৩৫৬৩, ৩৫৬৬, আহমাদ ২৭০৮৯ । নাসাঈ কুবরা (৩/৪০৯), ইবনু হিব্বান ১১৭৩ । বহু সূত্রের ভিত্তিতে হাদিসটি সহিহ, তাওযিহুল আহকাম ৪/৫৭৪ পৃঃ
