১/১. অধ্যায়ঃ

জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ১ - বিবেক নিয়ে বাতিল হাদিসের সতর্কতা

১ থেকে ১০০ নং হাদিস

বিবেক নিয়ে বাতিল হাদিস: দ্বীন হচ্ছে বিবেক কথার হুকুম

জাল ও যঈফ হাদীস সিরিজহাদিস নম্বর ১

(الدين هو العقل، ومن لا دين له لا عقل له) باطل-أخرجه النسائي في " الكنى " وعنه الدولابي في " الكنى والأسماء " (2 / 104) عن أبي مالك بشر بن غالب بن بشر بن غالب عن الزهري عن مجمع بن جارية عن عمه مرفوعا دون الجملة الأولى " الدين هو العقل " وقال النسائي: هذا حديث باطل منكرقلت: وآفته بشر هذا فإنه مجهول كما قال الأزدي، وأقره الذهبي في " ميزان الاعتدال في نقد الرجال " والعسقلاني في " لسان الميزان "وقد أخرج الحارث بن أبي أسامة في مسنده (ق 100 / 1 - 104 / 1 - زوائده) عن داود بن المحبر بضعا وثلاثين حديثا في فضل العقل، قال الحافظ ابن حجر: كلها موضوعة، ومنها هذا الحديث كما ذكره السيوطي في " ذيل اللآليء المصنوعة في الأحاديث الموضوعة " (ص 4 - 10) ونقله عنه العلامة محمد طاهر الفتني الهندي في " تذكرة الموضوعات " (ص 29 - 30)الدنيا في كتابه " العقل وفضله " فوجدتها كما ذكرت لا يصح منها شيء، فالعجب من مصححه الشيخ محمد زاهد الكوثري كيف سكت عنها؟ ! بل أشار في ترجمته للمؤلف (ص 4) إلى خلاف ما يقتضيه التحقيق العلمي عفا الله عنا وعنهوقد قال العلامة ابن القيم في " المنار " (ص 25) : أحاديث العقل كلها كذب(الدين هو العقل، ومن لا دين له لا عقل له) باطل-اخرجه النساىي في " الكنى " وعنه الدولابي في " الكنى والاسماء " (2 / 104) عن ابي مالك بشر بن غالب بن بشر بن غالب عن الزهري عن مجمع بن جارية عن عمه مرفوعا دون الجملة الاولى " الدين هو العقل " وقال النساىي: هذا حديث باطل منكرقلت: وافته بشر هذا فانه مجهول كما قال الازدي، واقره الذهبي في " ميزان الاعتدال في نقد الرجال " والعسقلاني في " لسان الميزان "وقد اخرج الحارث بن ابي اسامة في مسنده (ق 100 / 1 - 104 / 1 - زواىده) عن داود بن المحبر بضعا وثلاثين حديثا في فضل العقل، قال الحافظ ابن حجر: كلها موضوعة، ومنها هذا الحديث كما ذكره السيوطي في " ذيل اللاليء المصنوعة في الاحاديث الموضوعة " (ص 4 - 10) ونقله عنه العلامة محمد طاهر الفتني الهندي في " تذكرة الموضوعات " (ص 29 - 30)الدنيا في كتابه " العقل وفضله " فوجدتها كما ذكرت لا يصح منها شيء، فالعجب من مصححه الشيخ محمد زاهد الكوثري كيف سكت عنها؟ ! بل اشار في ترجمته للمولف (ص 4) الى خلاف ما يقتضيه التحقيق العلمي عفا الله عنا وعنهوقد قال العلامة ابن القيم في " المنار " (ص 25) : احاديث العقل كلها كذب

বর্ণনাকারী হতে বর্ণিতঃ

দ্বীন [ধর্ম] হচ্ছে বিবেক, যার দ্বীন [ধর্ম] নেই তার কোন বিবেক নেই।হাদীসটি বাতিল।হাদীসটি নাসাঈ “আল-কুনা” গ্রন্থে উল্লেখ করেছেন এবং তার থেকে দুলাবী “আল-কুনা ওয়াল আসমা” গ্রন্থে (২/১০৪) আবূ মালেক বিশ্‌র ইবনু গালিব সূত্রে যুহরী হতে... প্রথম বাক্যটি ছাড়া মারফু’ হিসাবে বর্ণনা করেছেন।ইমাম নাসাঈ হাদীসটি সম্পর্কে বলেনঃ (আরবী) এ হাদীসটি বাতিল, মুনকার।আমি (আলবানী) বলছিঃ হাদীসটির সমস্যা হচ্ছে এ বিশর নামক বর্ণনাকারী। কারণ আযদী বলেন : তিনি মাজহূল [অপরিচিত] বর্ণনাকারী। ইমাম যাহাবী “মীযানুল ই’তিদাল” এবং ইবনু হাজার আসকালানী “লিসানুল মীযান” গ্রন্থে তার কথাকে সমর্থন করেছেন।হারিস ইবনু আবী উসামা তার “মুসনাদ” গ্রন্থে (কাফ ১০০/১-১০৪/১) দাউদ ইবনু্ল মুহাব্বার সূত্রে বিবেকের ফযীলত সম্পর্কে ত্রিশের অধিক হাদীস উল্লেখ করেছেন।হাফিয ইবনু হাজার আসকালানী বলেনঃ সে সবগুলোই জাল (বানোয়াট)।সেগুলোর একটি হচ্ছে এ হাদীসটি যেমনটি সুয়ূতী তার “যায়লুল-লাআলিল মাসনূ’য়াতি ফিল আহাদীছিল মাওযূ’আত” গ্রন্থে (পৃ : ৪-১০) উল্লেখ করেছেন : তার থেকে হাদীসটি আল্লামা মুহাম্মাদ তাহির আল-হিন্দী মাওযূ’ গ্রন্থ “তাযকিরাতুল মাওযূ’আত”-এর মধ্যে (পৃ: ২৯-৩০) উল্লেখ করেছেন।দাউদ ইবনুল মুহাব্বার সম্পর্কে যাহাবী বলেন :ইমাম আহমাদ ইবনু হাম্বাল বলেন : হাদীস কী তিনি তাই জানতেন না। আবূ হাতিম বলেন : তিনি যাহেবুল হাদীস [হাদীসকে বিতাড়নকারী], নির্ভরযোগ্য নন। দারাকুতনী বলেনঃ তিনি মাতরূক [অগ্রহণযোগ্য ব্যক্তি]। আব্দুল গনী ইবনু সা’ঈদ দারাকুতনী হতে বর্ণনা করেছেন, তিনি বলেনঃ মায়সারা ইবনু আব্দি রাব্বিহি “আল-আকল” নামক গ্রন্থ রচনা করেন আর তার নিকট হতে দাউদ ইবনুল মুহাব্বার তা চুরি করেন। অতঃপর তিনি তার (মায়সারার) সনদের পরিবর্তে নিজের বানোয়াট সনদ জড়িয়ে দেন। এরপর তা চুরি করেন আব্দুল আযীয ইবনু আবূ রাজা এবং সুলায়মান ইবনু ঈসা সাজযী।মোটকথা বিবেকের ফযীলত সম্পর্কে কোন সহীহ হাদীস নেই। এ সম্পর্কে বর্ণিত হাদীস হয় দুর্বল, না হয় জাল (বানোয়াট)।আল্লামা ইবনুল কাইয়্যিম “আল-মানার” গ্রন্থে বলেনঃ (পৃ: ২৫) (আরবী) ‘বিবেক সম্পর্কে বর্ণিত সকল হাদীস মিথ্যা।’

জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ১-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় বলা হয়েছে, “দ্বীন হচ্ছে বিবেক, যার দ্বীন নেই তার কোন বিবেক নেই।” কিন্তু প্রদত্ত আলোচনায় পরিষ্কারভাবে বলা হয়েছে, হাদিসটি বাতিল। এখানে মূল বিষয় হলো জাল ও বাতিল হাদিস থেকে সতর্ক থাকা। মানুষের কাছে কোনো কথা সুন্দর বা গভীর মনে হলেই তা রাসূল صلى الله عليه وسلم-এর কথা হয়ে যায় না। এই বর্ণনার সনদে বিশর ইবনু গালিব নামের একজন অপরিচিত বর্ণনাকারীর সমস্যা উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়েছে, বিবেকের ফজিলত নিয়ে বর্ণিত অনেক কথাই দুর্বল বা জাল। তাই “বিবেকের ফজিলত হাদিস” বা “দ্বীন হচ্ছে বিবেক” নামে প্রচলিত কথাগুলো যাচাই ছাড়া শেয়ার করা ঠিক নয়। একজন মুসলিমের জন্য নিরাপদ পথ হলো—সহীহ হাদিস গ্রহণ করা এবং দুর্বল, বাতিল বা বানোয়াট বর্ণনাকে নবী صلى الله عليه وسلم-এর নামে না বলা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সুন্দর শোনালেই কোনো কথাকে হাদিস বলা ঠিক নয়।
  • বর্ণনাকারীর অবস্থা হাদিস যাচাইয়ের বড় বিষয়।
  • বিবেকের ফজিলত বিষয়ে বর্ণিত সব কথাকে সহীহ মনে করা যাবে না।
  • রাসূল صلى الله عليه وسلم-এর নামে কথা বলার আগে নির্ভরযোগ্য উৎস দেখা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন