১/১. অধ্যায়ঃ
জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ১০ - হালাল রুজি নিয়ে জাল হাদিস
১ থেকে ১০০ নং হাদিস
হালাল রুজির জন্য পরিশ্রম: এই বর্ণনাটি জাল
জাল ও যঈফ হাদীস সিরিজ : ১০
জাল ও যঈফ হাদীস সিরিজহাদিস নম্বর ১০
إن الله يحب أن يرى عبده تعبا في طلب الحلال موضوع-رواه أبو منصور الديلمي في " مسند الفردوس " من حديث علي رضي الله عنه مرفوعا، قال الحافظ العراقي (2 / 56) : وفيه محمد بن سهل العطار، قال الدارقطني: يضع الحديثقلت: وهذا من الأحاديث الموضوعة التي شان بها السيوطي كتابه " الجامع الصغير " خلافا لما تعهد به في مقدمته فقال: وصنته عما تفرد به وضاع أو كذاب، فإنه عفا الله عنا وعنه لم يف بما تعهد به، وفي النية إذا يسر الله لنا أن نتوجه إلى تطهيره من تلك الأحاديث وجمعها في كتاب خاص ونشره على الناس حتى يكونوا على حذر منهاهذا وقد قال الشيخ عبد الرؤوف المناوي في شرحه لـ" الجامع، " فيض القدير " بعد أن نقل ما ذكرته عن العراقي: فكان ينبغي للمصنف حذفهان الله يحب ان يرى عبده تعبا في طلب الحلال موضوع-رواه ابو منصور الديلمي في " مسند الفردوس " من حديث علي رضي الله عنه مرفوعا، قال الحافظ العراقي (2 / 56) : وفيه محمد بن سهل العطار، قال الدارقطني: يضع الحديثقلت: وهذا من الاحاديث الموضوعة التي شان بها السيوطي كتابه " الجامع الصغير " خلافا لما تعهد به في مقدمته فقال: وصنته عما تفرد به وضاع او كذاب، فانه عفا الله عنا وعنه لم يف بما تعهد به، وفي النية اذا يسر الله لنا ان نتوجه الى تطهيره من تلك الاحاديث وجمعها في كتاب خاص ونشره على الناس حتى يكونوا على حذر منهاهذا وقد قال الشيخ عبد الرووف المناوي في شرحه لـ" الجامع، " فيض القدير " بعد ان نقل ما ذكرته عن العراقي: فكان ينبغي للمصنف حذفه
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
নিশ্চয় আল্লাহ তাঁর বান্দা কে হালাল রুযি অন্বেষণের উদ্দেশে পরিশ্রান্ত অবস্থায় দেখতে ভালবাসেন।হাদীসটি জাল।এটিকে আবূ মানসূর দাইলামী “মুসনাদুল ফিরদাউস” গ্রন্থে আলী (রাঃ)– এর হাদীস হতে মারফূ হিসাবে বর্ণনা করেছেন।হাফিয ইরাকী (২/৫৬) বলেনঃ এটির সনদে মুহাম্মাদ ইবনু সাহাল আল-আত্তার নামক এক বর্ণনাকারী আছেন। তার সম্পর্কে দারাকুতনী বলেনঃ তিনি হাদিস জালকারী।আমি (আলবানী) বলছিঃ এ হাদীসটি সেই সব হাদীসের একটি যেগুলোকে সুয়ূতি “জামে’উস সাগীর” গ্রন্থে উল্লেখ করে তার গ্রন্থকে কালিমালিপ্ত করেছেন। ভূমিকাতে উদ্ধৃত তার নিজ উক্তির বিরোধিতা করে, তিনি বলেছেনঃ (আরবী)আমি কিতাবটি জালকারী ও মিথ্যুকের একক বর্ণনা হতে হেফাযাত করেছি। এ গ্রন্থের ভাষ্যকার আব্দুর রউফ আর-মানাবী “ফয়যুল কাদীর” গ্রন্থে বলেনঃ “জামে’উস সাগীর” এর লেখকের হাদীসটিকে তার গ্রন্থ হতে মুছে ফেলা উচিত ছিল।
জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ১০-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় বলা হয়েছে, আল্লাহ তাঁর বান্দাকে হালাল রুজি অন্বেষণে পরিশ্রান্ত অবস্থায় দেখতে ভালোবাসেন। কথাটি অর্থের দিক থেকে অনেকের কাছে সুন্দর লাগে। কিন্তু প্রদত্ত আলোচনায় স্পষ্ট বলা হয়েছে, হাদিসটি জাল। এর সনদে মুহাম্মাদ ইবনু সাহাল আল-আত্তার নামে একজন বর্ণনাকারী আছেন, যাকে দারাকুতনী হাদিস জালকারী বলেছেন। তাই “হালাল রুজির জন্য পরিশ্রম হাদিস” নামে এই নির্দিষ্ট বাক্য ছড়ানো ঠিক নয়। হালাল উপার্জন অবশ্যই গুরুত্বপূর্ণ আমল—এ কথা অন্য দলিল থেকে জানা যায়। কিন্তু কোনো জাল বর্ণনা দিয়ে হালাল রুজির মর্যাদা বোঝানো উচিত নয়। দ্বীনের কথা বলার সময় ভালো উদ্দেশ্য যথেষ্ট নয়; সঠিক দলিলও দরকার। এতে হাদিসের সম্মান রক্ষা হয় এবং মানুষ ভুল তথ্য থেকে বাঁচে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হালাল রুজির গুরুত্ব বোঝাতে জাল হাদিস ব্যবহার করা ঠিক নয়।
- সনদে জালকারী থাকলে বর্ণনা গ্রহণযোগ্য থাকে না।
- ভালো অর্থ থাকলেও হাদিসের প্রমাণ আলাদা করে যাচাই করতে হয়।
- ধর্মীয় পোস্ট শেয়ার করার আগে উৎস দেখা জরুরি।
