৩/৬. অধ্যায়ঃ
সহিহ ফাযায়েলে আমল হাদিস ৯১ - ফাযায়িলে সলাত
উযূ করে মাসজিদে যাওয়ার ফাযীলাত
সহিহ ফাযায়েলে আমল : ৯১
সহিহ ফাযায়েলে আমলহাদিস নম্বর ৯১
আবূ সুমামাহ্ আল-হান্নাত (রহঃ) হতে বর্ণিতঃ
একদা মসজিদে যাওয়ার সময় পথিমধ্যে কা’ব ইবনু ‘উজরাহর (রাঃ) সাথে তার সাক্ষাৎ হয়। বর্ণনাকারী বলেন, তিনি আমাকে আমার দু’ হাতের আঙ্গুলসমূহ পরস্পরের মধ্যে ঢুকিয়ে মটকাতে দেখতে পেয়ে আমাকে এরূপ করতে নিষেধ করলেন। তিনি আরো বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : তোমাদের কেউ উত্তমরূপে ওজু করে মসজিদের উদ্দেশ্যে বের হলে সে যেন তার দু’ হাতের আঙ্গুল না মটকায়। কেননা সে তখন সালাতের মধ্যেই থাকে (অর্থাৎ ওজু করা অবস্থায় তাকে সালাত আদায়কারী হিসেবেই গণ্য করা হয়)।৫৮
৫৮ হাদীস সহীহ : আবূ দাঊদ হা/৫৬২- হাদীসের শব্দাবলী তার, তিরমিযী হা/৩৮৬- তাহক্বীক্ব আলবানী : হাদীস সহীহ।
অনুবাদের উৎস
- সংকলক:
- আহসানুল্লাহ বিন সানাউল্লাহ
- প্রকাশক:
- আল্লামা আলবানী একাডেমী
