৩/৭. অধ্যায়ঃ
সহিহ ফাযায়েলে আমল হাদিস ৯২ - ফাযায়িলে সলাত
উযূসহ রাতে ঘুমানোর ফাযীলাত
সহিহ ফাযায়েলে আমল : ৯২
সহিহ ফাযায়েলে আমলহাদিস নম্বর ৯২
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন : কেউ ওজু করে রাত্রি যাপন করলে তার কাছাকাছি একজন ফেরেশতা রাত্রি যাপন করেন। সে জাগ্রত হওয়ার আগ পর্যন্ত (বা জাগ্রত হলে) ঐ ফেরেশতা তার জন্য এই বলে দোয়া করেন : হে আল্লাহ! আপনার এই বান্দাকে ক্ষমা করে দিন, কেননা সে পবিত্রতা অর্জন করে রাত্রি যাপন করেছে।৫৯
৫৯ হাসান সহীহ : ইবনু হিব্বান হা/১০৫৭- শায়খ আলবানী (রহঃ) বলেন : হাদীসটি হাসান সহীহ।
অনুবাদের উৎস
- সংকলক:
- আহসানুল্লাহ বিন সানাউল্লাহ
- প্রকাশক:
- আল্লামা আলবানী একাডেমী
