৫/৭৩. অধ্যায়ঃ
সফরে সালাত কসর (হ্রাস) করা।
সুনানে ইবনে মাজাহ : ১০৬৮
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১০৬৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، وَجُبَارَةُ بْنُ الْمُغَلِّسِ، قَالاَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ بُكَيْرِ بْنِ الأَخْنَسِ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ افْتَرَضَ اللَّهُ الصَّلاَةَ عَلَى لِسَانِ نَبِيِّكُمْ ـ صلى الله عليه وسلم ـ فِي الْحَضَرِ أَرْبَعًا وَفِي السَّفَرِ رَكْعَتَيْنِ .
ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আল্লাহ তা'আলা তোমাদের নবী (ﷺ)-এর যবানীতে (তাঁর বান্দাদের উপর) মুকিম অবস্থায় চার রাকাত এবং মুসাফির অবস্থায় দু’ রাকাত সালাত ফরজ করেছেন।
[১০৬৮] মুসলিম ৬৮৭, নাসায়ী ৪৫৬, ১৪৪১-৪২; আবূ দাঊদ ১২৪৭। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবূ দাউদ ১১৩৪। উক্ত হাদিসের রাবী জুবারাহ ইবনুল মুগাল্লিস সম্পর্কে মুসলিম বিন কায়স বলেন, ইনশাআল্লাহ্ (আল্লাহ্ চায়তো) তিনি সিকাহ। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি মিথ্যুক ও হাদিস বানিয়ে বর্ণনা করেন। ইমাম বুখারী বলেন, তিনি মুদতারাব ভাবে হাদিস বর্ণনা করেন। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তার একাধিক মুনকার হাদিস রয়েছে। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহিহ।
